Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের লন্ডনে সোয়াস ইউনিভার্সিটি আয়োজিত একটি সেমিনার থেকে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী।

লন্ডনের ব্লুমসবারি এলাকায় সোয়াস ইউনিভার্সিটি (The School of Oriental and African Studies) ক্যাম্পাসে ওই সেমিনার বাংলাদেশ হাইকমিশন ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল। মাহফুজ আলম সেমিনারে অংশগ্রহণের উদ্দেশ্যে ওই স্থানে যাচ্ছিলেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাইকমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি সোয়াস ইউনিভার্সিটি ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে বের হওয়ার সময় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গাড়িটির ওপর ডিম নিক্ষেপ করে। তারা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করলেও পুলিশের হস্তক্ষেপে তা ব্যর্থ হয়।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, গাড়ির ভিতরে মাহফুজ আলম উপস্থিত ছিলেন না। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িতে মাহফুজ আলম আছেন ভেবে ডিম ছুঁড়লেও তিনি অন্য গাড়িতে অন্য রাস্তা দিয়ে সোয়াস ইউনিভার্সিটি ত্যাগ করেছেন।”

পরবর্তীতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের খুব কাছে ছিলাম।”

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।

সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ

লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর