Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লন্ডন থেকে দেশে ফিরেছেন খালেদা জিয়া, ফিরোজায় পৌঁছেছেন দুপুরে

ডেস্ক সংবাদ

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (মে) দুপুর ১টা ২৫ মিনিটে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবন ‘ফিরোজা’-তে পৌঁছান। এসময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান সৈয়দা শর্মিলা রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এর আগে সকাল ১০টা ৪২ মিনিটে কাতারের রাজপরিবারের একটি বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গতকাল সোমবার (মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে এয়ার অ্যাম্বুলেন্সটি। পথে দোহা বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতিতে জ্বালানি গ্রহণ করে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে খালেদা জিয়া বেলা ১১টা ২০ মিনিটে নেতাকর্মীদের উচ্ছ্বাসের মধ্যে গুলশানের বাসার উদ্দেশে রওনা হন। নিজ গাড়ির সামনের আসনে বসে তিনি ফিরোজার পথে যাত্রা করেন।

ঢাকায় তার আগমনকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু নির্দেশনাও দেয়।

৭৯ বছর বয়সী বেগম জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। আগের সরকার আমলে তিনি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন এবং বিদেশে চিকিৎসার অনুমতি না দেওয়ায় তার চিকিৎসা ব্যাহত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে তিনি দেশে ফিরলেও আইনি লড়াই অব্যাহত রেখেছেন। উচ্চ আদালত তার বিরুদ্ধে করা কিছু মামলাকে ‘হয়রানিমূলক’ বলেও মন্তব্য করেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর