Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শহিদ সাংবাদিক এ টি এম তুরাবকে স্মরণ করলেন এমরান আহমদ চৌধুরী

ডেস্ক সংবাদ

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- বিয়ানীবাজার ও গোলাপঞ্জ উপজেলার সমৃদ্ধির জন্য আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা প্রয়োজন।
বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় বিয়ানীবাজার উপজেলা যুবদলের উদ্যোগে পৌরসদরে আয়োজিত প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমরান চৌধুরী আরও বলেন- এই বিয়ানীবাজারে ২০০৪ ও ২০০৫ সালে জননেতা তারেক রহমান এসেছিলেন। আমাদের দৃঢ় বিশ্বাস, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আবারও বিয়ানীবাজারে আসবেন এবং নিজে এ উপজেলার উন্নয়নে বিভিন্ন ঘোষণা দিবেন। গত ১৫ বছর বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে উন্নয়নের যে স্থবিরতা দেখা গিয়েছে, আপনাদের রায়ে বিজয়ী হয়ে আগামী দিনে সেটির অবসান ঘটাবো। এ জন্য সকল ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমে পড়তে হবে।
এদিকে, বক্তৃতাকালে চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানে সিলেট মহানগরে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটি এম তুরাব ও উপজেলার জুলাই-শহিদসহ বিয়ানীবাজারের প্রয়াত গুণীজনদের স্বরণ করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিয়ানীবাজারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, সদস্য সচিব দৌলা হোসেন সুভাষ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ চৌধুরী, সুহেল আহমদ, আব্দুল গনি, এমান উদ্দিন দিলাল, হাসানুল হক, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাজন আহমদ, শামীম আহমদ, সাহিন আহমদ, খায়রুল হাসান, সরোয়ার খাঁন, সাইফুর রহমান, রাজু আহমদ, মাহবুবুর রহমান মবু, কাওছার আহমদ, রাফি আহমদ, মিজু আহমদ, আব্দুস শুক্কুর, জাবের আহমদ, সোহেল আহমদ, কবির আহমদ, শরিফ উদ্দিন, জামিল আহমদ, জাকারিয়া আহমদ, ফখরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও প্রচার মিছিল এবং পথসভায় উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর