Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শান্তর হাফ সেঞ্চুরিতে রাজশাহীর জয়, জিতেছে ঢাকা মেট্রো

শান্তর হাফ সেঞ্চুরিতে রাজশাহীর জয়, জিতেছে ঢাকা মেট্রো
ডেস্ক সংবাদ

শান্তর হাফ সেঞ্চুরিতে রাজশাহীর জয়

রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান এলো নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। পরে সিলেটের হয়ে ২৮ বলে হাফ সেঞ্চুরি করেন জিসান আলম, তবে জেতাতে পারেননি দলকে।
আরেকদিকে শামসুর রহমান শুভ ও মার্শাল আইয়ুবের হাফ সেঞ্চুরির পর জয় পেয়েছে ঢাকা মেট্রো।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটকে ২৬ রানে হারিয়েছে রাজশাহী। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে রাজশাহী। পরে ওই রান তাড়ায় নেমে পুরো ২০ ওভার ব্যাট করলেও ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি সিলেট।
রাজশাহীর হয়ে এ ম্যাচে সর্বোচ্চ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাটে। ৬ চার ও ৫ ছক্কায় ৪৮ বলে ৭৮ রান করে সৈয়দ খালেদ আহমেদের বলে ক্যাচ আউট হন তিনি। সাব্বির হোসেন ১৪ বলে ৩০ ও সমান বল খেলে হাবিবুর রহমান সোহান করেন ২৫ রান। সিলেটের হয়ে খালেদ তিন ও এবাদত নেন দুই উইকেট।
রান তাড়ায় নামা সিলে্টের হয়ে ঝড়ো হাফ সেঞ্চুরি পান জিসান আলম। ২৮ বলে অর্ধশত পূরণ করেন তিনি। ২ চার ও ৫ ছক্কার ইনিংসে ৩২ বলে ৬০ রান করে আউট হয়ে যান জিসান। সিলেটের বাকি ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। ২১ বলে ২৭ রান করেন পিনাক ঘোষ। ৪ ওভারে ২৪ রান দিয়ে চার উইকেট পান আসাদুজ্জামান পায়েল।
একাডেমি মাঠে চট্টগ্রামের বিপক্ষে ১৭ রানের জয় পেয়েছে ঢাকা মেট্রো। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান করে মেট্টো। পরে ওই রান তাড়ায় নেমে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান করে চট্টগ্রাম।
মেট্রোর হয়ে হাফ সেঞ্চুরি করেন শামসুর রহমান ও মার্শাল আইয়ুব। ৪৮ বলে ৫৬ রান করে শামসুর আউট হন, ৪২ বলে ৫১ রান করেন মার্শাল। চট্টগ্রামের হয়ে তিন উইকেট পান আহমেদ শরীফ।
রান তাড়ায় নেমে চট্টগ্রামের ব্যাটারদের মধ্যে ২৭ বলে ৪৪ রান করেন সাদিকুর রহমান। ৩১ বলে ৪৬ রান আসে ইয়াসির আলি চৌধুরীর ব্যাটে। রাকিবুল হাসান, আরাফাত সানি ও আমিনুল ইসলাম বিপ্লব ঢাকার হয়ে দুই উইকেট করে নেন।

দেশে এখনো নির্বাচনের পরিবেশ আসেনি: উপদেষ্টা সাখাওয়াত

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর