Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শিয়ালের পারফরম্যান্সে ইংল্যান্ডের স্টেডিয়ামে ‘বিনোদন’

ডেস্ক সংবাদ

ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এর নতুন আসরে উদ্বোধনী ম্যাচে লন্ডন স্পিরিট ওভাল ইনভিন্সিবলের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে। স্বাগতিকরা ৯৪ বলে ৮০ রানে অলআউট হয়, এরপর ওভাল ৬৯ বলেই জয় তুলে নেয়।

খেলায় সবচেয়ে আলোচিত ঘটনা ছিল শিয়ালের আকস্মিক মাঠে প্রবেশ। ম্যাচ চলাকালীন শিয়ালটি মাঠে ঢুকে বাউন্ডারি লাইনের পাশ দিয়ে দৌড়াতে থাকে, যা গ্যালারিতে হাস্যরস সৃষ্টি করে এবং ধারাভাষ্যকাররাও হেসে ফেলেন। এক মিনিটের মধ্যে শিয়াল চলে গেলে খেলা পুনরায় শুরু হয়।

ওভালের জয় নিশ্চিত করেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান, যিনি ১১ রানে ৩ উইকেট নেন। সমান ৩ উইকেট নেন স্যাম কারান। লন্ডনের ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন ও অ্যাস্টন টার্নারদের মতো নামি ব্যাটাররা তাদের বিধ্বংসী বোলিংয়ের মোকাবিলা করতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিয়ালের ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প

গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?

গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর