Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সম্পত্তি বিরোধে বাবার দাফন আটকে রাখল সন্তানরা, মরদেহ ফ্রিজারে সংরক্ষণ

ডেস্ক সংবাদ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে সৎ ভাইদের মধ্যে বিরোধের জেরে বৃদ্ধ বাবার মরদেহ দাফন না করে বাড়ির উঠানে ফ্রিজারে সংরক্ষণ করে রেখেছেন তার সন্তানরা।

রোববার (২১ ডিসেম্বর) হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত্যুর প্রায় ৩৪ ঘণ্টা পার হলেও এখনো মরদেহ দাফন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি পরিবারের সদস্যরা।

জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) ভোর ৬টায় বার্ধক্যজনিত রোগে মো. সেকান্দর (৭০) মারা যান। তিনি হাটহাজারী উপজেলার পূর্ব মেখল ৫ নম্বর ওয়ার্ডের মরহুম দানা মিয়া সওদাগর বাড়ির মৃত নকশু মিয়ার বড় ছেলে।

স্থানীয়দের ভাষ্যমতে, মৃত্যুর আগে সেকান্দর মিয়া তার সমস্ত সম্পত্তি দ্বিতীয় স্ত্রী ও তাদের সন্তানদের নামে রেজিস্ট্রি করে দেন। এ নিয়ে প্রথম স্ত্রীর পাঁচ সন্তান ও দ্বিতীয় স্ত্রীর তিন সন্তানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বাবার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রীর সন্তানরা দাফনের প্রস্তুতি নিলে প্রথম স্ত্রীর সন্তানরা তাতে বাধা দেয়।

বৃদ্ধের প্রথম স্ত্রীর মেয়ে আয়শা অভিযোগ করে বলেন, “বাবা আমাদের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করে সবকিছু দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের নামে করে দিয়েছেন। আমাদের অংশ বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা দাফনে সম্মতি দেব না।”

অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান ইমতিয়াজ বলেন, “আগে বাবার দাফন সম্পন্ন করা হোক। পরে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যেতে পারে।”

খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর