Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সরাসরি আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

ডেস্ক সংবাদ

দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘর্ষের পর স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরাসরি আলোচনায় বসছে ভারত ও পাকিস্তান। সোমবার (১২ মে) দুপুর ১২টায় দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্‌স (ডিজিএমও) পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।

রোববার ভারতের পক্ষ থেকে পাকিস্তানি সেনাদের উদ্দেশে একটি হটলাইন বার্তা পাঠানো হয়। এতে আলোচনার প্রস্তাব দেওয়া হয় এবং দুই পক্ষই আলোচনায় রাজি হয়।

প্রতিরক্ষা বিশ্লেষক সঞ্জীব শ্রীবাস্তব এই বৈঠককে “অত্যন্ত গুরুত্বপূর্ণ” বলে আখ্যায়িত করেছেন। তার মতে, “বর্তমান সমঝোতাকে কীভাবে টিকিয়ে রাখা যায় এবং ভবিষ্যতের জন্য স্থায়ী করা যায়, তাই হবে আলোচনার মূল বিষয়।”

এর আগে গত শনিবার দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে সেই আলোচনা ছিল শুধু সংঘর্ষ বন্ধ রাখা নিয়ে। এবার আরও ব্যাপক বিষয় নিয়ে কথা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

বিশেষ করে জম্মু ও কাশ্মীর সীমান্ত এবং আন্তর্জাতিক সীমান্তের অন্যান্য এলাকায় কয়েক দিনের সংঘর্ষের পর রোববার রাত ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই কয়েক দিনের মধ্যে এটাই ছিল প্রথম ‘নিরব’ রাত।

দুই প্রতিবেশী দেশের এই পদক্ষেপ শুধু উপমহাদেশেই নয়, গোটা দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও ভূ-রাজনৈতিকভাবে সংবেদনশীল দেশের জন্য এই শান্তি উদ্যোগ স্বস্তির বার্তা হয়ে আসতে পারে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর