Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিরাজের আয়ে বদলে গেল গ্রামের স্কুল, গড়ে উঠল আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান

ডেস্ক সংবাদ

পাকিস্তানের গিলগিত-বালতিস্তানের প্রত্যন্ত এক গ্রাম থেকে উঠে আসা ক্ষুদে ভ্লগার মোহাম্মদ সিরাজ এবং তার ছোট বোন মুসকান কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা পেয়েছে গোটা উপমহাদেশে। তাদের নির্মল ও প্রাকৃতিক জীবনযাপন ঘিরে তৈরি কনটেন্ট লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।

তবে শুধু খ্যাতি কিংবা ইউটিউব থেকে আয় করা অর্থ নিজেদের জন্য খরচ না করে, তারা সেই অর্থ ব্যবহার করেছে গ্রামের পুরোনো ও জরাজীর্ণ একটি স্কুলকে আধুনিক রূপ দিতে। স্থানীয় সহযোগিতা ও অনুদানের মাধ্যমে গড়ে তোলা হয়েছে ‘জাকি একাডেমি’ নামে একটি উন্নত মানের স্কুল, যেখানে এখন শিশুদের জন্য রয়েছে পড়াশোনার প্রয়োজনীয় সব সুবিধা।

সিরাজের বাবা মোহাম্মদ তাকি এক ভিডিও বার্তায় জানান, স্কুলটির পূর্বের করুণ অবস্থা ছিল খুবই বেদনাদায়ক। খোলা আকাশের নিচে, ন্যূনতম সুযোগ-সুবিধা ছাড়া চলত শিশুদের পাঠদান। অনেকে জুতা বা ইউনিফর্ম ছাড়াই স্কুলে আসত। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

মোহাম্মদ তাকি আরও বলেন, “আমি চাইলে ইসলামাবাদে চলে গিয়ে পরিবারকে আরামদায়ক জীবন দিতে পারতাম। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি গ্রামের উন্নয়নে কাজ করব। সিরাজের খ্যাতিকে কাজে লাগিয়ে আমরা গ্রামের জন্য কিছু করতে চেয়েছি।”

সিরাজের প্রাথমিক উদ্যোগ দেখে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বিশেষ করে দাতা ফৌজিয়া জাকি ও তার ভাতিজি জেহরা জাইদি এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের অবদানের কারণেই পুরোনো সেই স্কুল এখন আধুনিক ‘জাকি একাডেমি’তে রূপান্তরিত হয়েছে।

সিরাজ ২০২২ সালে ইউটিউবে কনটেন্ট তৈরি শুরু করেন। গ্রামীণ পরিবেশে নিজের ও পরিবারের সহজ-সরল জীবনের গল্প বলাই ছিল তার ভিডিওগুলোর মূল আকর্ষণ। তার সঙ্গে থাকত ছোট বোন মুসকান, যার উপস্থিতি ভিডিওগুলোতে যোগ করত বাড়তি আনন্দ।

মাত্র চার মাসের মধ্যেই সিরাজ ও মুসকান গোটা ভারতীয় উপমহাদেশে পরিচিত মুখে পরিণত হন। আর সেই জনপ্রিয়তাকেই কাজে লাগিয়ে তারা আজ একটি গ্রামের শিক্ষাব্যবস্থায় এনেছেন বাস্তব পরিবর্তন।

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর