বিশ্বনাথে শিক্ষাবৃত্তি সম্প্রসারণ, ট্রাস্টের কার্যক্রমে অনলাইনভিত্তিক ও স্বচ্ছতা নিশ্চিত করা, নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা এবং যুক্তরাজ্যে সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেন প্যানেলের প্রার্থীরা। গত ১২ অক্টোবর সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের মায়েদা গ্রীল হলে আয়োজিত এ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক সদস্য অংশ নেন। ফাউন্ডার ট্রাস্টি ব্যক্তিত্ব হাজী আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোহাম্মদ আবদুল কুদ্দুছ-সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং মোহাম্মদ সরিফুল ইসলামের যৌথভাবে পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডার ট্রাস্টি হাজী মোহাম্মদ রইছ আলী ও গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ১৭ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন ট্রাস্টের বর্তমান সভাপতি মাফিজ খান। প্রেসিডেন্ট প্রার্থী গুলজার খান ইশতেহার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডার ট্রাস্টি আবুল কালাম আজাদ, ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মির্জা আসহাব বেগ, মনির উদ্দিন বশির, আব্দুল মনাফ, ব্যারিস্টার নাজির আহমেদ, আলহাজ্ব তৈমুছ আলী, আফছর মিয়া ছোট মিয়া, আলা উদ্দিন বাবুল, ফয়জুল হক, মনির উদ্দিন সুফি, আব্দুল ওয়াহিদ, মখদ্দুস আলী, মোহাম্মাদ মাকরাম আলী আফরোজ,নজরুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ফারহান মাসুদ খান, আফজল হোসেন, আব্দুল বাসিত বাদশা, আব্দুল ওয়াদুদ সায়েল, আখলুছ মিয়া, ট্রাস্টের সাবেক কালচারাল সেক্রেটারী কদর উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য খালেদ খাঁন। প্যানেলের পক্ষে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ফরিদ আহমেদ ও কবির মিয়া, সহকারী ট্রেজারার প্রার্থী তোফাজ্জল আলম, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি প্রার্থী খালেদ মাসুদ রনি, কালচারাল সেক্রেটারি প্রার্থী মদরিস আলী মফজ্জুল, নির্বাহী কমিটির প্রার্থী আজিজুর রহমান খান রাজু, মোহাম্মদ জি এ ফয়সাল, মোহি উদ্দিন পলাশ, শাহ তাজুল ইসলাম, আজিজুর রহমান রুমেল, রুহেল ইসলাম ও শামীম নূর।
সভায় প্রবীণদের পাশাপাশি ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মের উল্লেখযোগ্যসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের অনেকে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে তরুণদের আরও সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের প্রতি সমর্থন জানান।আগামী ১৮ অক্টোবর বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





