Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটের মোড়ে মোড়ে সিসিক ও পুলিশের নির্দেশনা বোর্ড

ডেস্ক সংবাদ

সিলেট নগরীতে যানজট কমানো ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ৩০টি নির্ধারিত সিএনজি ও লেগুনা স্ট্যান্ডে নির্দেশনাবার্তা সংবলিত বোর্ড স্থাপন করছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলমান রয়েছে বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত। প্রতিটি স্ট্যান্ডে নির্ধারিত সংখ্যক যানবাহন রাখার নির্দেশনা বোর্ড লাগানো হচ্ছে, যেখানে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১৫টি গাড়ি রাখার অনুমতি দেওয়া হয়েছে।

সিসিক কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত স্ট্যান্ড ছাড়া নগরীর অন্য কোথাও সিএনজি বা লেগুনা পার্কিং করা যাবে না। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, বেশিরভাগ স্ট্যান্ডে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি গাড়ি রাখা হচ্ছে। কোথাও ৫টির জায়গায় ২৫-৩০টি গাড়ি, আবার কোথাও ১৫টির স্থলে ৫০টির বেশি গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাই রাফিন সরকার বলেন, “প্রথমে মালিক ও শ্রমিকদের সচেতন করা হচ্ছে। নির্দেশনা অমান্য করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, “সিএনজি ও লেগুনার মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর বোর্ড লাগানো হয়েছে। নির্দেশনা না মানলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

সিসিক ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগকে সাধুবাদ জানালেও অনেকে কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। নাগরিকদের মতে, নিয়ম মানাতে বাস্তবায়নের কড়াকড়ি জরুরি।

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর