Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে বাড়ছে হামের সংক্রমণ, চালু হলো আইসোলেশন কেন্দ্র

ডেস্ক সংবাদ

সিলেটে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আক্রান্তদের জন্য বিশেষ আইসোলেশন কেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের বয়স ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সংক্রমণ বাড়তে থাকায় রোগীদের অন্যদের থেকে আলাদা রাখতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালকে ডেডিকেটেড আইসোলেশন কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে এই কেন্দ্র চালু করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ মার্চ থেকে আইসোলেশন কেন্দ্র চালুর পর প্রথম দিনই ১৫ জন রোগী ভর্তি হন। রোববার বিকেল পর্যন্ত মোট ৩০ জন রোগী ভর্তি হলেও বর্তমানে ১৬ জন চিকিৎসাধীন আছেন, বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রেজিস্ট্রি তথ্য অনুযায়ী, আক্রান্তদের একটি বড় অংশ সুনামগঞ্জের বাসিন্দা। এছাড়া সিলেট নগর ও জেলার বিভিন্ন উপজেলা, মৌলভীবাজার এবং হবিগঞ্জ থেকেও রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১০ থেকে ১২ জন পর্যন্ত সংক্রমিত হতে পারেন। তাই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

টিকার বিষয়ে জানানো হয়েছে, আগামী এক মাসের জন্য পর্যাপ্ত মজুত রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পর সংক্রমণ বৃদ্ধির প্রবণতা দেখা গেছে, যা উদ্বেগজনক। তাই জনসচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেওয়া হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর