Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেটে ‘হানিট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার দুই যুবক

ডেস্ক সংবাদ

সিলেট নগরীতে ‘হানিট্র্যাপ’ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কবল থেকে জিম্মি থাকা দুই যুবককে উদ্ধার করা হয়।

শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর কোতোয়ালী থানা পুলিশ। শনিবার দুপুরে থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কানাইঘাটের তানজিলা আক্তার ওরফে রাবেয়া বেগম তানহা (২৭), গোয়াইনঘাটের মো. আব্দুল জলিল (৩০), নগরের মিরাবাজারের জেসমিন আক্তার (২২) এবং দক্ষিণ সুরমার গঙ্গানগরের মো. জায়েদ আহমদ (৩৫)।

পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি সিএনজি অটোরিকশা, তিনটি মোবাইল ফোন এবং ভুক্তভোগীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স ও একটি itel মোবাইল উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে মেন্দিবাগ এলাকা থেকে দুই যুবককে কৌশলে একটি সিএনজিতে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাদের যতরপুর এলাকার একটি বাসায় নিয়ে গিয়ে জিম্মি করা হয়। সেখানে চক্রের অন্য সদস্যদের সহযোগিতায় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং নির্যাতন করে তাদের কাছ থেকে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করা হয়।

এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। এক পর্যায়ে ভুক্তভোগীদের একজন আত্মীয়দের কাছ থেকে ৯০ হাজার টাকা সংগ্রহ করে দেন।

পরিবারের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে জিম্মি দুই যুবককে উদ্ধার করে এবং চারজনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর