Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট গ্যাস ক্ষেত্রে বেতন-ভাতার বৈষম্য খুঁজে পেয়েছে দুদক

ডেস্ক সংবাদ

সিলেট গ্যাস ক্ষেত্রে বেতন-ভাতার বৈষম্য খুঁজে পেয়েছে দুদক

সরকারের নিয়ন্ত্রণাধীন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (পেট্রো বাংলার একটি কোম্পানি) বেতনের তালিকায় ২৭ জন অতিরিক্ত কর্মচারীর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে এটির প্রশাসনিক কার্যালয়ে অভিযানের পর এ তথ্য জানিয়েছে দুদকের কর্মকর্তারা।
এছাড়া নথিপত্র ছাড়া বেতনের অধিক ওভারটাইম ভাতা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
অভিযান শেষে সিলেট গ্যাস ফিল্ডসের প্রশাসনিক কার্যালয়ের নথিপত্র নিয়ে গেছেন অভিযানে অংশ নেওয়া দুদক কর্মকর্তারা। দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন ও জুয়েল মজুমদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা গেছে, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডে ১৯৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত বলে তথ্য পাওয়া গেছে। তবে বেতন তালিকায় ২২২ জনের তথ্য আছে। এতে অতিরিক্ত ২৭ জনের নাম সংযুক্ত করা হয়েছে। গ্যাস ফিল্ডসের কর্মচারীদের গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৫ মাসে ২ কোটি ৩৫ লাখ টাকা বেতন দেওয়ার তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে ওভারটাইম দেওয়া হয়েছে ২ কোটি ৮৬ লাখ টাকা।
দুদক সিলেট আঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ‘নথিগুলো সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে। সেগুলো কমিশনে পাঠানো হবে। গ্যাস ফিল্ডস কার্যালয়ের বেতন ও ওভারটাইমের হিসাবে গরমিল পাওয়া গেছে।’
এ ব্যাপারে গ্যাস ফিল্ডসের পক্ষ থেকেও তদন্ত করা হবে বলে জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলাম।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর