Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

ডেস্ক সংবাদ

সিলেটের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১২–১৩ নভেম্বর) ভোর পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপি এলাকায় একাধিক অভিযান চালানো হয়। এতে ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ও হোয়াইটটোন ফেসওয়াশ, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বলসহ বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়।

এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ জব্দ করা হয় এবং অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি নৌকাও আটক করে বিজিবি সদস্যরা।

অন্যদিকে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজসহ তিনটি গাড়ি জব্দ করে।

বিজিবির হিসাব অনুযায়ী, এসব অভিযানে উদ্ধারকৃত পণ্য ও যানবাহনের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকা।

৪৮ বিজিবি–এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, “জাল টাকা, অস্ত্র ও মাদক যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য গোয়েন্দা তৎপরতা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

আটককৃত সব পণ্য ও মালামালের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর