Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট সীমান্তে ২৭৯টি ভারতীয় গরু ও মহিষ আটক

ডেস্ক সংবাদ

সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ২৭৯টি ভারতীয় গবাদিপশু (গরু ও মহিষ) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৮ বিজিবি ব্যাটালিয়নের এ অভিযানকে সীমান্তে তাদের ইতিহাসের সবচেয়ে বড় গবাদিপশু আটক হিসেবে বিবেচনা করা হচ্ছে। আটক গরু ও মহিষের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ অক্টোবর বুধবার রাতভর সিলেটের গোয়াইনঘাট উপজেলা এবং সুনামগঞ্জের লাফার্জ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর নুরুল হুদা ও গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

অভিযানে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ইটাচকি গ্রাম থেকে ২৩৭টি ভারতীয় গরু ও লাফার্জ সীমান্ত এলাকা থেকে ৪২টি মহিষ আটক করা হয়। বিজিবির তথ্য অনুযায়ী, গরুগুলোর আনুমানিক মূল্য ২ কোটি টাকা এবং মহিষগুলোর মূল্য প্রায় ১ কোটি টাকা।

সহকারী কমিশনার ওমর ফারুক জানান, “টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আসা গরু ও মহিষ আটক করা হয়েছে। চোরাচালান দমনে আমাদের অভিযান চলমান থাকবে।”

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।” তিনি আরও জানান, আটককৃত গবাদিপশুগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এগুলো কাস্টমসের মাধ্যমে নিলামে বিক্রির প্রস্তুতি চলছে।

এই অভিযান সীমান্তে চোরাচালান রোধে বিজিবি ও স্থানীয় প্রশাসনের সমন্বিত কঠোর অবস্থানের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর