Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে জুয়া, ৩ জন আটক

ডেস্ক সংবাদ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান বিপিএল আসরের একটি ম্যাচ চলাকালে গ্যালারিতে বসে জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর ও নোয়াখালীর মধ্যকার ম্যাচ চলার সময় স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে বসে জুয়ায় লিপ্ত থাকার অভিযোগে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার আলদাউদপুর এলাকার বসু মিয়ার ছেলে মো. মুক্তার মিয়া (২৯), নারায়ণগঞ্জ জেলার কুমারগাঁও থানার মামররপুর এলাকার আব্দুল আজিজের ছেলে মো. খোকন মিয়া (২৮) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার আলদাউদপুর এলাকার রহিম মিয়ার ছেলে নূর আলম (২২)।

পুলিশ জানায়, বৈধ টিকিট নিয়ে ভিআইপি গ্যালারিতে প্রবেশ করে খেলা দেখার আড়ালে তারা জুয়া খেলছিলেন। বিষয়টি নজরে আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্টেডিয়ামে দায়িত্বরত পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) জুয়েল জানান, আটক তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় পাঠানো হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর