Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেট-৬ আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশী সাবিনা খানের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ডেস্ক সংবাদ

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংসদ সদস্য পদে মনোনয়নপ্রত্যাশী সাবিনা খান গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
শুক্রবার (২০ জুন) আয়োজিত এ সভায় সাবিনা খান বলেন, “আমি ও আমার পরিবারের রাজনীতি শুরু হয়েছে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে। আমার বাবা মরহুম আলহাজ্ব কমর উদ্দীন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আমৃত্যু দেশের জন্য, মানুষের জন্য কাজ করে গেছেন।”
তিনি বলেন, “প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ দীর্ঘ ১৫ বছরের আওয়ামী শাসনে এখানকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। আমি এই এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে চাই। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সিলেট-৬ আসনে মনোনয়ন প্রত্যাশা করছি।”
সাবিনা খান আরও বলেন, “আমার বাবার স্বপ্ন ছিল এ জনপদের সার্বিক উন্নয়ন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করতে প্রস্তুত। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে আমি আগামীতেও পথ চলতে চাই।”
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর