Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হজে ছবি তোলা নিষিদ্ধ? সৌদি কর্তৃপক্ষ জানালো সত্যি–মিথ্যা

ডেস্ক সংবাদ

আসন্ন হজ ২০২৬ মৌসুমে পবিত্র দুই মসজিদে ছবি বা ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুজব ছড়িয়েছিল, তা ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সব অফিসিয়াল সূত্র এবং ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানিয়েছে, এমন কোনো সিদ্ধান্তের ঘোষণা সরকার বা হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

সাম্প্রতিক সপ্তাহে কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট দাবি করেছিল, ভিড় কমানোর উদ্দেশ্যে মোবাইল ফোনসহ সব ধরনের ছবি ও ভিডিও হজ মৌসুমে নিষিদ্ধ হবে। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এ ধরনের তথ্য সত্য নয় এবং তা কোনো সরকারি ঘোষণার ভিত্তিতে নয়।

দ্য ইসমালিক ইনফরমেশন জানিয়েছে, পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নতুন নীতি চালু হয়নি। আগের নিয়মই বর্তমানে কার্যকর আছে।

কর্তৃপক্ষ আরও বলেছে, হজ ও রমজান মৌসুমে এমন ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। হাজিদের প্রতি অনুরোধ করা হয়েছে, তারা শুধুমাত্র সরকারি বা নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপরই ভরসা করুন।

তবে অতীতে, পেশাদার ক্যামেরা বা বড় ধরনের ফটোগ্রাফি সরঞ্জাম ব্যবহার সীমিত করা হয়েছে, বিশেষ করে যা অন্য হাজিদের ইবাদতে ব্যাঘাত ঘটায় বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। ২০১৭ সালের দিকে এই নীতিতে আরও কড়াকড়ি আনা হয়েছিল।

সূত্র: দ্য ইসমালিক ইনফরমেশন

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর