Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হজ পালনে সৌদির নতুন নির্দেশনা

ডেস্ক সংবাদ

সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য পবিত্র হজ পালনের ক্ষেত্রে বেশকিছু শর্ত ও নির্দেশনা জারি করেছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়।
নির্দেশনায় বলা হয়েছে, যারা একবারও হজ পালন করেননি, কেবল তাদের রেজিস্ট্রেশন প্রাধান্য পাবে এবার। তবে, হজ যাত্রীদের গাইডের জন্য এই শর্ত শিথিল থাকবে।
পবিত্র হজে পালনের জন্য রেজিস্ট্রেশন করতে হলে সৌদি ন্যাশনাল কার্ড অথবা প্রবাসীদের রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। কেউ ভুল তথ্য দিলে তার রেজিস্ট্রেশন পুরোপুরি বাতিল করা হবে বলে জানানো হয়েছে।
আর হজের প্রোগ্রাম শুরু হওয়ার পর কেউ যদি হজ না করতে চান, তবে তাদের পরিশোধিত অর্থ ফেরত দেয়া হবে না বলে নিয়মে বলা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ম অনুসরণ করতে হবে। পবিত্র স্থানগুলোতে যাওয়ার সময় চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।
এই নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে। হজ যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এসব নতুন শর্ত ও নির্দেশনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর