Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হবিগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ২

ডেস্ক সংবাদ

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে প্রচণ্ড কুয়াশার মধ্যে গতরাতে চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। নিহত ২ জনের পরিচয় পাওয়া যায়নি। শনিবার রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রুদ্রগাও নাঈমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মধ্যরাতে প্রচণ্ড কুয়াশার মধ্যে দেখা যাচ্ছিল না সড়ক। সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুদ্রগাও নাঈমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই সামনে থাকা একটি বালু বোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলে বাসে থাকা ২ জন পুরুষ যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস, গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু তাহের খন্দকার জানান, নিহত ২ জনের পরিচয় পাওয়া যায়নি, পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রেখেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা কার হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

জামায়াতের সঙ্গে জোট ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছাড়ছেন প্রভাবশালী নারী নেতারা

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বিগ-বি প্রকল্প ঘিরে ভারতের ভূমিকা নিয়ে যত আলোচনা

কর্নেল তাহেরের অভ্যুত্থান ও জিয়াউর রহমানের ক্ষমতার কেন্দ্রে ওঠার ইতিহাস

বার্মিংহাম বিমানবন্দরে শতাধিক ট্যাক্সি ও পিএইচভি গাড়ি পরিদর্শন: ত্রুটির কারণে ৩টি গাড়ির লাইসেন্স স্থগিত

খাদ্যের নিম্নমান ও পোকা-মাকড়ের প্রাদুর্ভাব: বার্মিংহামের বেশ কয়েকটি রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ও বন্ধের নির্দেশ

বিবিসি চিলড্রেন ইন নিডের লাইভ অনুষ্ঠানে পারফর্ম করতে মুখিয়ে আছে বার্মিংহামের ১০ বছর বয়সী বাঙালি শিশু অঙ্কিত

সম্পর্কিত খবর