Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হরমুজ প্রণালিতে টোল আদায় আন্তর্জাতিক আইনবিরোধী: যুক্তরাজ্য

ডেস্ক সংবাদ

হরমুজ প্রণালিতে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের ইরানের উদ্যোগকে আন্তর্জাতিক সমুদ্র আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী Yvette Cooper। তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যের স্বার্থে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সব দেশের জন্য উন্মুক্ত রাখা জরুরি।

লন্ডনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি জানান, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলপথ, যেখানে কোনো দেশ একতরফাভাবে টোল আরোপ বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না। তার মতে, শুধু বর্তমান যুদ্ধবিরতি নয়, বরং অঞ্চলের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্যও প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা প্রয়োজন। আন্তর্জাতিক জলপথে নৌ চলাচলের স্বাধীনতা কোনোভাবেই সীমিত করা বা বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা উচিত নয় বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানেরও সমালোচনা করেন তিনি। তার মতে, সেখানে সহিংসতা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম The Wall Street Journal-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজগুলোর কাছ থেকে আগাম টোল আদায়ের পরিকল্পনা করেছে। এই টোল ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকতে পারে।

এ ছাড়া, ব্রিটিশ সংবাদমাধ্যম Financial Times-কে ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রণালি অতিক্রমকারী তেলবাহী জাহাজগুলোর কাছ থেকে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল আদায় করা হতে পারে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর