Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ বললেন ট্রাম্প, বক্তব্যে হাসির রোল

ডেস্ক সংবাদ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ বলে উল্লেখ করে আলোচনার জন্ম দিয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) মিয়ামিতে অনুষ্ঠিত Future Investment Initiative–এ দেওয়া এক ভাষণে তিনি বলেন, “ইরানকে ট্রাম্প প্রণালী—মানে, হরমুজ—খুলে দিতে হবে।”

তার এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। পরে ক্ষমা চাওয়ার ভান করে ট্রাম্প বলেন, “আমি খুবই দুঃখিত, কী ভয়ানক ভুল।” তবে সঙ্গে সঙ্গেই তিনি যোগ করেন, “ভুয়া খবর বলবে আমি ভুল করেছি—কিন্তু আমার ক্ষেত্রে খুব বেশি ভুল হয় না।”

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত মাসের শেষ দিকে ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্র–এর সামরিক অভিযান শুরু হওয়ার পরপরই প্রণালীটির নিয়ন্ত্রণ নেয় ইরান।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যায়। সংঘাতের আগে এটি সম্পূর্ণ উন্মুক্ত থাকলেও, সামরিক উত্তেজনার জেরে ইরান কার্যত প্রণালীটি বন্ধ করে দেয়, যার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও দামে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে।

তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন দেশের জাহাজ চলাচলের জন্য প্রণালী আংশিকভাবে খোলা রয়েছে। তবে একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্রদের জাহাজ লক্ষ্যবস্তু হতে পারে। ইতোমধ্যে কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে।

সংঘাত দ্বিতীয় মাসে প্রবেশ করলেও প্রণালীটির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছে ইরান। অন্যদিকে, এর নিয়ন্ত্রণ নিতে না পেরে বারবার কঠোর বক্তব্য দিচ্ছেন ট্রাম্প ও তার সহযোগীরা।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রণালীটির নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি এর নাম পরিবর্তন করে নিজের নামে বা ‘স্ট্রেইট অব আমেরিকা’ রাখার বিষয়টিও বিবেচনা করছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর