Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হাসপাতাল থেকে শিশু চুরি, কান্নায় ভেঙে পড়েছেন মা

ডেস্ক সংবাদ

মাদারীপুর জেলা হাসপাতাল থেকে ৬ মাসের শিশু আব্দুর রহমান চুরি হওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সন্তান হারিয়ে নির্বাক ও ভেঙে পড়েছেন শিশুটির মা সুমি আক্তার। বুকফাটা কান্নায় বারবার সন্তানকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছেন তিনি।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের ৬ তলার শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, গোলাপি বোরকা পরা এক নারী শিশুটিকে কোলে নিয়ে আদরের কথা বলে বারান্দায় নিয়ে যান। এর কিছুক্ষণ পরেই সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি একটি ইজিবাইকে উঠিয়ে শিশুটিকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।

শিশুটির বাবা সুমন মুন্সি সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, তিনদিন আগে অসুস্থ মেয়ে জামিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময় মা সুমি বড় মেয়ে জান্নাতকে খাওয়াচ্ছিলেন। সেই সুযোগে নারীটি আব্দুর রহমানকে কোলে তুলে নিয়ে চম্পট দেন।

ঘটনার পরপরই শিশুটিকে খুঁজে না পেয়ে স্বজনরা হাসপাতাল ও আশপাশে খোঁজাখুঁজি করেন এবং পরে পুলিশে খবর দেন। ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, চোর সন্দেহভাজন নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শিশুটির মা সুমি আক্তার বলেন, “এক মুহূর্তের মধ্যে আমার বুকের ধনকে নিয়ে চলে গেল। বুঝতেই পারিনি কীভাবে এমনটা হলো। আমি আমার সন্তানকে ফেরত চাই, ওর মুখ না দেখলে আমি মরেই যাবো।”

বাবা সুমন মুন্সি বলেন, “আমি কাজ করছিলাম, হঠাৎ শুনি আমার ছেলেকে নিয়ে গেছে। দৌড়ে হাসপাতালে আসি। এখন শুধু চাই ওকে ফিরে পেতে। যারা এই কাজ করেছে, তাদের কঠিন শাস্তি চাই।”

শিশুটির এক আত্মীয় সাইদুর রহমান খান অভিযোগ করেন, “হাসপাতালের শিশু ওয়ার্ডে পর্যাপ্ত নিরাপত্তা নেই, এমনকি কোন সিসিটিভি ক্যামেরাও নেই। শুধু নিচতলার বাইরে একটি ক্যামেরায় চোরকে ধরা গেছে।”

মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি। অপরাধীকে চিহ্নিত করতে একাধিক পুলিশ টিম মাঠে কাজ করছে। খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর