Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

৪০ বছরে সর্বোচ্চ মন্দায় যুক্তরাজ্যের খুচরা বাজার

ডেস্ক সংবাদ

চার দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার মুখে পড়েছে যুক্তরাজ্য। দেশটির খুচরা বাজারে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পতন দেখা গেছে বলে সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে।

সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত আল জাজিরা-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জরিপটি পরিচালনা করেছে কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি (সিবিআই), যা প্রকাশ করেছে রয়টার্স। এতে বলা হয়েছে, ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি ও মূল্যস্ফীতির আশঙ্কায় ক্রেতাদের মধ্যে উদ্বেগ বেড়ে যাওয়ায় বাজারে এই বড় ধস নেমেছে।

সিবিআইয়ের সূচক অনুযায়ী, মাসিক খুচরা বিক্রির পরিমাণ -৫২ থেকে নেমে -৬৮-এ দাঁড়িয়েছে, যা ১৯৮৩ সালে জরিপ শুরু হওয়ার পর সর্বনিম্ন। মে মাসের পূর্বাভাসও আশানুরূপ নয়—এটি -৪৯ থেকে কমে -৬০-এ নেমেছে। ২০২১ সালের মার্চে কোভিড-১৯ মহামারির সময়ের পর এটিই সবচেয়ে হতাশাজনক পরিস্থিতি।

সিবিআইয়ের অর্থনীতিবিদ মার্টিন সারটোরিয়াস বলেন, ইরান সংঘাতের অর্থনৈতিক প্রভাব এখন স্পষ্ট হয়ে উঠছে। তিনি উল্লেখ করেন, জীবনযাত্রার ব্যয় কমাতে হলে ব্যবসা পরিচালনার খরচ কমানো জরুরি—এ বিষয়টি সরকারকে গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।

সংগঠনটি নতুন কর্মসংস্থান অধিকার আইনে নিয়োগকারীদের ওপর অতিরিক্ত খরচ না চাপানো, সম্পত্তি কর হ্রাস এবং বিদ্যুতের দাম কমানোর আহ্বান জানিয়েছে।

জরিপে অংশ নেওয়া খুচরা বিক্রেতারা জানিয়েছেন, ভোক্তাদের দুর্বল আস্থার কারণে এপ্রিল মাসে কেনাকাটা উল্লেখযোগ্যভাবে কমেছে।

উল্লেখ্য, ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে ৬১টি খুচরা বিক্রয় প্রতিষ্ঠানের মতামতের ভিত্তিতে এই জরিপটি পরিচালিত হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর