Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা

ডেস্ক সংবাদ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং তার স্বামী ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা।

শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিকি কৌশল নিজেই সুখবরটি জানিয়েছেন ভক্তদের। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন,

“আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে।”
এর সঙ্গে যোগ করেছেন একটি লাল হৃদয়ের ইমোজি।

২০২১ সালের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েছিলেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকেই তারা ছিলেন বলিউডের অন্যতম আলোচিত দম্পতি। চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে গুঞ্জন চলছিল।

মায়ের সঙ্গে লন্ডনে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে বিরতি নেওয়া এবং তীর্থযাত্রায় অংশ নেওয়া—সব মিলিয়ে সেই গুঞ্জন আরও জোরদার হয়েছিল। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে তারা পেলেন প্রথম সন্তানের মুখ দেখার আনন্দ।

গত সেপ্টেম্বর মাসে ইনস্টাগ্রামে এক পোস্টে ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে যাচ্ছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় ভরে আছে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

ইউরোপীয় ইউনিয়নের (EU) সাথে সম্পর্ক জোরদার না করাকে 'দায়িত্বের চরম অবহেলা' (Dereliction of duty) বলে অভিহিত করতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।হাউস অফ কমন্সে পার্লামেন্ট অধিবেশন শুরুর বক্তব্যে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলবেন, "ব্রেক্সিট উপকারের চেয়ে ক্ষতিই বেশি করেছে—এই বাস্তবতাকে মেনে নেওয়ার সময় এসেছে।" অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ব্রাসেলসের সাথে একটি নতুন ও কার্যকর চুক্তি স্বাক্ষরের পক্ষে যুক্তি তুলে ধরবেন তিনি। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রীর এই বক্তব্য রাজনীতির মাঠে নতুন করে ব্রেক্সিট বিতর্ক উসকে দিয়েছে।অন্যদিকে, কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক এই উদ্যোগের তীব্র সমালোচনা করে একে "পুরোনো বিতর্ক নতুন করে উসকে দেওয়া" বলে অভিহিত করেছেন এবং অর্থনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা প্রকাশ করেছেন।
ইইউ’র সঙ্গে চুক্তি প্রত্যাখান হবে ‘দায়িত্বে অবহেলা’: হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের বড় ঘোষণা
ইইউ’র সঙ্গে চুক্তি প্রত্যাখান হবে ‘দায়িত্বে অবহেলা’: হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের বড় ঘোষণা
‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?

সম্পর্কিত খবর