Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ রোববার (১ জুন) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পাঁচটি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই ফরমাল চার্জ পেশ করবেন। শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ওই সময়ের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা […]

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিলো আপিল বিভাগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায় আপিল বিভাগ বাতিল করে পুনরায় বৈধ ঘোষণা করেছে। রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগ জামায়াতের পক্ষে করা আপিল গ্রহণ করে এই রায় দেন। এর ফলে নির্বাচন কমিশনের দেয়া জামায়াতের নিবন্ধন বৈধ বলে গণ্য হবে বলে দলটির আইনজীবীরা জানিয়েছেন। তবে জামায়াতের […]

নিখোঁজ ব্রিটিশ পর্বতারোহীর মৃতদেহ উত্তর ইতালিতে উদ্ধার

ইতালির উত্তরাঞ্চলের ডলোমাইটস পর্বতমালায় নববর্ষের দিন থেকে নিখোঁজ এক ব্রিটিশ পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় উদ্ধারকারীরা শনিবার এই তথ্য জানিয়েছে। লন্ডনের বাসিন্দা ৩৬ বছর বয়সী আজিজ জিরিয়াতকে ট্রেন্টিনো আল্পাইন এবং স্পেলিওলজিক্যাল উদ্ধারকারী দল তুষারের নিচে চাপা অবস্থায় খুঁজে পায়। তিনি তার বন্ধু ৩৫ বছর বয়সী স্যাম হ্যারিসের সাথে হাইকিং করছিলেন। হ্যারিসের মৃতদেহও একই পাহাড়ের […]

সিলেট রেঞ্জে চালু হলো পূর্ণাঙ্গ অনলাইন জিডি সেবা

সিলেট রেঞ্জের আওতাধীন সব জেলার থানায় আজ রবিবার (১ জুন) থেকে পূর্ণাঙ্গ অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু হয়েছে। এর ফলে এখন আর থানায় গিয়ে সাধারণ ডায়েরি করার প্রয়োজন নেই—নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে জিডি করতে পারবেন। পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। […]

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত

সিলেটে টানা ভারি বৃষ্টি এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের সৃষ্টি হয়েছে। নগরীর একাধিক এলাকা পানিতে তলিয়ে গেছে, যার ফলে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পানি ঢুকে চরম ভোগান্তির মুখে পড়েছে মানুষ। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় বড় ধরনের বন্যার শঙ্কা দেখা […]

গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে কয়েকদিনের টানা ভারি বর্ষণে টিলা ধসে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাদের দুই সন্তান।শনিবার (৩১ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের […]

যুক্তরাষ্ট্রে অ্যাসাইলামপ্রার্থীদের জন্য অনিশ্চিত ভবিষ্যৎ

বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফলে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের (অ্যাসাইলাম) আবেদন করা বাংলাদেশিদের অনিশ্চয়তা ও হতাশা বাড়ছে। বিচার বিভাগ মনে করছে, ‘ফ্যাসিবাদী’ সরকারের পতনের পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা হ্রাস পেয়েছে এবং শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। এই ধারণার প্রেক্ষিতে, অনেক বাংলাদেশি অ্যাসাইলামপ্রার্থীর আবেদন […]