Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আরও এক বছর বাড়ছে না এনএইচএস প্রেসক্রিপশনের খরচ

আরও এক বছর বাড়ছে না এনএইচএস প্রেসক্রিপশনের খরচ

যুক্তরাজ্যে সাধারণ মানুষকে জীবনযাত্রার ব্যয়ের চাপ থেকে কিছুটা স্বস্তি দিতে এনএইচএস (NHS) প্রেসক্রিপশন চার্জ আরও এক বছরের জন্য অপরিবর্তিত রাখার ঘোষণা দিতে যাচ্ছেন চ্যান্সেলর জন হিলি। ‘দ্য টেলিগ্রাফ’-এর তথ্য অনুযায়ী, আগামী বুধবারের বাজেটে চ্যান্সেলর স্পষ্ট করবেন যে প্রতিটি প্রেসক্রিপশনের জন্য বর্তমান ৯.৯০ পাউন্ড চার্জই বহাল থাকবে, যা অন্তত ২০২৮ সালের এপ্রিল মাস পর্যন্ত অপরিবর্তিত থাকবে। […]

বেকারত্ব দূর করার ১২০ কোটি পাউন্ডের কর্মসূচি লক্ষ্য অর্জনে ব্যর্থ

বেকারত্ব দূর করার ১২০ কোটি পাউন্ডের কর্মসূচি লক্ষ্য অর্জনে ব্যর্থ

দীর্ঘদিন ধরে বেকার ও অসুস্থতাজনিত কারণে কর্মসংস্থানের বাইরে থাকা মানুষদের ফেরাতে সরকারের নেওয়া ১.২ বিলিয়ন পাউন্ড ব্যয়ের ‘কানেক্ট টু ওয়ার্ক’ (Connect to Work) কর্মসূচি বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছে। ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস (DWP)-এর পরিসংখ্যান অনুযায়ী, প্রথম বছরে ৩০ হাজার মানুষকে যুক্ত করার লক্ষ্য থাকলেও মাত্র ১৩ হাজার ৯০০ জন এতে অংশ নিয়েছেন। এমনকি […]

বাজেটে ন্যূনতম মজুরি বৃদ্ধি ও শুল্ক ছাড়ের বড় ঘোষণা আসছে

বাজেটে ন্যূনতম মজুরি বৃদ্ধি ও শুল্ক ছাড়ের বড় ঘোষণা আসছে

যুক্তরাজ্যের আসন্ন বাজেটে জীবনযাত্রার চাপে থাকা পরিবারগুলোকে স্বস্তি দিতে ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং একশটি খাদ্যপণ্যের ওপর থেকে আমদানি শুল্ক তুলে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য ‘ন্যাশনাল লিভিং ওয়াচ’ বেড়ে ১৩ টাকা ২০ পেন্স এবং ১৮ থেকে ২০ বছর বয়সীদের মজুরি ৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় […]

ব্রেক্সিট মন্তব্য নিয়ে দলের ভেতর চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রেক্সিট মন্তব্য নিয়ে দলের ভেতর চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করা এবং ভবিষ্যতে ইইউতে পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে মন্তব্য করার পর নিজ দলেই তীব্র ক্ষোভ ও বিরোধিতার মুখে পড়েছেন। উইকএন্ডে বার্নহ্যাম ইইউ-এর সঙ্গে ‘চলাচলের স্বাধীনতা’ (freedom of movement) পুনর্বহাল ও পরবর্তী নির্বাচনে ইইউতে ফেরার বিকল্প নিয়ে কথা বললে লেবার পার্টির মন্ত্রী ও ব্যাকবেঞ্চারদের মধ্যে নতুন […]

পথচারীদের জন্য উন্মুক্ত হলো লন্ডনের বিখ্যাত অক্সফোর্ড স্ট্রিট

পথচারীদের জন্য উন্মুক্ত হলো লন্ডনের বিখ্যাত অক্সফোর্ড স্ট্রিট

লন্ডনের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় কেনাকাটার এলাকা অক্সফোর্ড স্ট্রিটকে আনুষ্ঠানিকভাবে সব ধরনের যানবাহন থেকে মুক্ত করে কেবল পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অক্সফোর্ড সার্কাস থেকে মার্বেল আর্চ পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়কে লাল বাস, ট্যাক্সি, ব্যক্তিগত গাড়ি ও সাইকেল চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। দীর্ঘ কয়েক দশকের আলোচনার পর প্রায় ১৫ কোটি পাউন্ডের […]

কেয়ারারদের জন্য বাতিল হচ্ছে বিতর্কিত জরিমানা ও ভাতা কাটার নিয়ম

কেয়ারারদের জন্য বাতিল হচ্ছে বিতর্কিত জরিমানা ও ভাতা কাটার নিয়ম

যুক্তরাজ্যে অবৈতনিক কেয়ারারদের ওপর সামান্য অতিরিক্ত আয়ের জন্য হাজার হাজার পাউন্ড জরিমানা আরোপের সেই বহুল বিতর্কিত এবং কঠোর নিয়ম বাতিল করতে যাচ্ছে সরকার। আগামী বুধবারের বাজেট ঘোষণায় চ্যান্সেলর জন হিলি কেয়ারারস অ্যালাউন্সের জন্য নতুন একটি ডিজিটাল টেপার ব্যবস্থা চালুর ঘোষণা দিতে যাচ্ছেন। দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে বেরিয়ে এসেছিল যে, সামান্য আয়ের ব্যবধানের কারণে প্রায় ১ লাখ […]

হোম অফিসের গোপনে এআই ব্যবহারে মানবাধিকার শঙ্কা

হোম অফিসের গোপনে এআই ব্যবহারে মানবাধিকার শঙ্কা

বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করছে বলে এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যভিত্তিক অধিকার সংস্থা ‘ওপেন রাইটস গ্রুপ’-এর প্রতিবেদনে প্রকাশ পায় যে, আশ্রয়প্রার্থীদের বয়স নির্ধারণ, মোবাইল ফোনের তথ্য যাচাই, লাইভ ফেসিয়াল রিকগনিশন এবং এমনকি ভুয়া বিয়ে শনাক্তের কাজেও এই এআই প্রযুক্তি খাটানো হচ্ছে। চরম গোপনীয়তায় এই প্রযুক্তির অননুমোদিত ব্যবহারের ফলে মানবাধিকার লঙ্ঘন ও সামাজিক বৈষম্য […]

বাজেটের আগে মূল্যস্ফীতির ধাক্কায় বিপাকে ক্রেতারা

বাজেটের আগে মূল্যস্ফীতির ধাক্কায় বিপাকে ক্রেতারা

যুক্তরাজ্যে দোকানপাটে পণ্যের মূল্যস্ফীতি গত আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রিটিশ রিটেল কনসোর্টিয়াম (BRC) জানিয়েছে, চলতি অক্টোবর মাসে মূল্যস্ফীতি এক লাফে বেড়ে ২.১ শতাংশে দাঁড়িয়েছে, যা গত সেপ্টেম্বরে ছিল ১.৪ শতাংশ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার ফলে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১৭ ডলারে পৌঁছানো এবং খাদ্যদ্রব্যের দাম মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় বিক্রেতারা আর […]

কর্নওয়ালে যে সৈকতে ছেলের মৃত্যু, সেখানেই মায়ের মরদেহ উদ্ধার

কর্নওয়ালে যে সৈকতে ছেলের মৃত্যু, সেখানেই মায়ের মরদেহ উদ্ধার

যুক্তরাজ্যের কর্নওয়ালের পোর্টরিথ সৈকতে ঘটেছে এক অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। ২০২০ সালে যে সৈকতের পাহাড়ের নিচে ১৮ বছর বয়সী ছেলে ইউয়ানের মৃত্যু হয়েছিল, চার বছর পর ঠিক একই স্থানে উদ্ধার করা হয়েছে মা শারমেইন লিন জর্জের মরদেহ। গত ৫ অক্টোবর ৫২ বছর বয়সী এই নারীর মৃতদেহ কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়। ট্রুরোর কর্নার আদালতে […]

হোমলেস সংকট দূর করতে প্রায় ৯০ কোটি পাউন্ডের তহবিল ঘোষণা

হোমলেস সংকট দূর করতে প্রায় ৯০ কোটি পাউন্ডের তহবিল ঘোষণা

যুক্তরাজ্যে রাস্তায় রাত কাটানো মানুষদের পুনর্বাসন এবং গৃহহীন সমস্যা চিরতরে দূর করতে প্রায় ৯০ কোটি বা ৯০০ মিলিয়ন পাউন্ডের বিশাল তহবিল বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। আসন্ন বাজেটে এই খাতে নতুন করে আরও ৪৩২ মিলিয়ন পাউন্ড যুক্ত করা হয়েছে, যার লক্ষ্য আগামী বড়দিনের আগেই রাস্তায় থাকা প্রতিটি মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করা। […]