বাংলাদেশ থেকেই শুরু হতে পারে পাট বিপ্লব: পাটমন্ত্রী

পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যের ধারক এবং বহির্বিশ্বে দেশের অন্যতম পরিচয়বাহী শিল্প। সঠিক উদ্যোগ নেওয়া গেলে পাটকে ঘিরে নতুন বিপ্লব শুরু হতে পারে বাংলাদেশ থেকেই। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত […]
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং নতুন খাতে বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশ একযোগে কাজ করবে। নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাসও পাওয়া গেছে। বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিস কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও […]
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ–এর ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য যুক্তরাজ্য–এর সমর্থন কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ সমর্থন চান মন্ত্রী। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ যোগাযোগের […]
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রাকে পাঠানোর জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। উভয়পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক, দৃঢ় জনসম্পৃক্ততা এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। সাক্ষাতে শিক্ষা, অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, […]
বাংলাদেশিদের ভিজিট ভিসা নিয়ে যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত করলেও ভিজিট ভিসার ক্ষেত্রে সমস্যা নেই বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। সোমবার (২ মার্চ) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ‘২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে […]
সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পত্তি জব্দের নির্দেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে যুক্তরাজ্যে থাকা অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট এবং ১.২৩ মিলিয়ন পাউন্ড মূল্যের অন্যান্য সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদন সূত্রে জানা […]
২০২৬ সালের ফিতরা নির্ধারণ: সর্বোচ্চ ২৮০৫ টাকা, সর্বনিম্ন ১১০ টাকা

জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি চলতি বছরের সাদাকাতুল ফিতরা (ফিতরা) নির্ধারণ করেছে। এবার জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারিত হয়েছে। বুধবার ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। সভায় বিশিষ্ট মুফতি ও আলেমরা অংশগ্রহণ […]
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশে রেলওয়ের কর্তৃপক্ষ এ তথ্য জানায়। কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও […]
সিলেটের দিরাইসহ ১৩ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০ মার্চ এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, শুরুতে দুটি উপজেলায় পাইলট প্রকল্প চালানোর পরিকল্পনা থাকলেও […]
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে সিলেটের ১জনসহ আটক ৬

রাজধানীর গুলশান-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের সামনে থেকে ৫ নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন সিলেট বিভাগের। শনিবার সন্ধ্যায় তাদের গুলশান থানা-এ নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম। আটকরা হলেন- সিলেট বিভাগের সুনামগঞ্জের খোদা বক্স আক্তার (২৬), বাড্ডার এলাকার খাদিজা বেগম (৪০), মগবাজারের খাদিজা বেগম (৩৫), […]