বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা নিয়ে প্রতারণা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জরুরি সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। অসাধু চক্রের নিশ্চিত ভিসা কিংবা নিশ্চিত চাকরির প্রলোভনে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। হাইকমিশন স্পষ্ট করেছে, কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে দেওয়া এমন নিশ্চিত ভিসা কিংবা নিশ্চিত চাকরির দাবি সম্পূর্ণ ভুয়া। এই ধরনের জালিয়াতি বা প্রতারণার কোনো সন্দেহ হলে তা সরাসরি সরকারি ইমেইলে রিপোর্ট করতে বলা হয়েছে। তাই যেকোনো আর্থিক লেনদেনের আগে বা নিশ্চিত ভিসা কিংবা নিশ্চিত চাকরির অফার পেলে শুধু অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।








