Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের খবরে স্থানীয়রা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ডেস্ক সংবাদ

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় শৈলেন চন্দ্র দাস নামে এক আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের খবরে স্থানীয়রা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) রাতে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালের নেতৃত্বে পুলিশ ধনপুর বাজার এলাকা থেকে শৈলেন চন্দ্র দাসকে গ্রেপ্তার করে। তিনি ধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলার কাঠইর গ্রামের গৌর মোহন দাসের ছেলে।

পরদিন রোববার (২৬ অক্টোবর) বিকেলে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ধনপুর বাজারে এলাকাবাসী মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন।

স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান খোকন মিয়া বলেন, “আওয়ামী লীগ আমলেও শৈলেনের অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। তার গ্রেপ্তার আমাদের জন্য বড় আনন্দের খবর, তাই সবাই মিষ্টি মুখ করেছি।”

আরেকজন বাসিন্দা মো. নান্নু বলেন, “শৈলেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জলমহল থেকে জমিজমা দখলসহ নানা অপকর্ম করতেন। ওসি সাহেবকে ধন্যবাদ জানাই তাকে গ্রেপ্তার করার জন্য।”

ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল জানান, শৈলেন চন্দ্র দাসের বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর