Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে কাতারসহ ৪ দেশের ফ্লাইট স্থগিত

ডেস্ক সংবাদ

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের চারটি দেশ—কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। ফলে ঢাকা থেকে এসব দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল সোমবার (২৩ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন হয়ে আগমন-বহির্গমনকারী সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

এ পরিস্থিতিতে এসব রুটে যাত্রার পরিকল্পনায় থাকা যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে দ্রুত যোগাযোগ করে ভ্রমণের সময়সূচি পুনঃনির্ধারণের অনুরোধ জানানো হয়েছে।

প্রবাসীরা পড়েছেন বিপাকে

এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট রুটগুলোতে প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করেন। একইসঙ্গে এসব দেশের আকাশপথ ব্যবহার করে অনেক আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটও পরিচালিত হয়। ফলে এই সিদ্ধান্ত প্রবাসী ও ট্রানজিট যাত্রীদের জন্য বড় ধরনের ভোগান্তি তৈরি করতে পারে।

আকাশসীমা বন্ধের পেছনে কারণ

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ‘বাশারাত ফাতেহ’ নামের একটি সামরিক অভিযানের অংশ হিসেবে কাতারের উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার পরই মধ্যপ্রাচ্যের চারটি দেশ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর