Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আলোচিত বক্তা মুফতি তাহেরীর বিরুদ্ধে মামলা

ডেস্ক সংবাদ

আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীসহ ১৬ জন নামীয় ও ৫০–৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই মামলার বাদী হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া।

মামলার এজাহারে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিজয়নগরের ডাকবাংলো মোড়ে জশনে জুলুস চলাকালে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

মামলাটি ৮ সেপ্টেম্বর থানায় রেকর্ড করা হয় (মামলা নম্বর ১৭)। এতে দৌলতবাড়ি দরবার শরিফের পীর শাহ সুফি সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি ও মুফতি তাহেরীকে চতুর্থ আসামি করা হয়েছে।

এ ঘটনায় বিজয়নগর থানা পুলিশ ইতোমধ্যে দুইজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা

‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস

উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?

সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ

সম্পর্কিত খবর