Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইন্দোনেশিয়ায় নামাজের সময় স্কুল ভবন ধসে ৩ শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক সংবাদ

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে নামাজ চলাকালীন একটি ইসলামিক আবাসিক স্কুল ভবন ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত ৩ জন শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং কমপক্ষে ৩৮ জন শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিদোয়ারজো শহরের আল খোজিনি বোর্ডিং স্কুলে এই দুর্ঘটনা ঘটে। জোহরের নামাজ চলাকালে হঠাৎ করে ভবনটি ধসে পড়ে। পুলিশ, সেনা সদস্য ও উদ্ধারকর্মীরা রাতভর উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৯১ জন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। আহত ৭৭ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাতে জানা যায়, মেয়েরা ভবনের অন্য প্রান্তে থাকায় তারা অনেকেই বেরিয়ে যেতে পেরেছে। আহতদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে।

এদিকে, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটিতে অনুমতি ছাড়াই সম্প্রসারণ কাজ চলছিল, যা ভবন ধসের সম্ভাব্য কারণ হতে পারে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর