Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইসরায়েলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্য থেকে ইসরায়েলের উদ্দেশে পাঠানো সামরিক সরঞ্জামের দুটি চালান জব্দ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। দেশটির আকাশসীমা ব্যবহার বা যাত্রাবিরতির ক্ষেত্রে ইসরায়েলগামী সামরিক পণ্যের ওপর নিষেধাজ্ঞার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ মার্চ যুক্তরাজ্য থেকে রওনা হওয়া চালান দুটি পরদিন বেলজিয়ামের লিঁয়জ বিমানবন্দরে আটক করা হয়। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সংগঠন বেলজিয়াম কর্তৃপক্ষকে সতর্ক করেছিল যে এই বিমানবন্দর ব্যবহার করে অস্ত্র সরবরাহ করা হচ্ছে।

জব্দকৃত চালান পরীক্ষা করে একজন বিশেষজ্ঞ প্রকৌশলী সেখানে ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং সামরিক বিমানের যন্ত্রাংশ শনাক্ত করেন, যা যথাযথভাবে ঘোষণা করা হয়নি। এ ঘটনায় বেলজিয়াম কর্তৃপক্ষ একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে।

তদন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম কেন্দ্রীয়ভাবে গোপন রাখা হলেও ওয়্যালুন আঞ্চলিক সরকার জানিয়েছে, এ ঘটনায় যুক্ত একটি প্রতিষ্ঠান হলো যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ ও প্রযুক্তি কোম্পানি “মুগ”, যার একটি কারখানা যুক্তরাজ্যে রয়েছে।

তথ্য অনুযায়ী, এই কোম্পানি মূলত ইসরায়েলি পাইলটদের প্রশিক্ষণে ব্যবহৃত এম-৩৪৬ বিমানের জন্য যন্ত্রাংশ তৈরি করে থাকে। অভিযোগ রয়েছে, এসব সামরিক সরঞ্জাম ‘এয়ারক্রাফট কম্পোনেন্ট’ হিসেবে সাধারণ পণ্য দেখিয়ে রফতানি করা হচ্ছিল।

অনুসন্ধানে আরও জানা গেছে, এর আগেও একই রুটে একাধিকবার এ ধরনের চালান পাঠানো হয়েছে। তবে বেলজিয়াম হয়ে ইসরায়েলে সামরিক সরঞ্জাম পাঠানোর বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর কোনো আনুষ্ঠানিক তথ্য বা যোগাযোগের কথা স্বীকার করেনি।

উল্লেখ্য, ২০২৪ সালে গাজায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি বিবেচনায় ইসরায়েলের কাছে কিছু অস্ত্র রফতানি লাইসেন্স স্থগিত করেছিল যুক্তরাজ্য। অনুমোদন ছাড়া এ ধরনের সামরিক সরঞ্জাম রফতানি আইনত দণ্ডনীয় অপরাধ।

বেলজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পণ্যের জন্য ট্রানজিট লাইসেন্স প্রয়োজন ছিল এবং যথাযথ আবেদন করা হলে সেটিও প্রত্যাখ্যান করা হতো। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সূত্র: মিডল ইস্ট আই

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর