Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

কমলগঞ্জে নারীকে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা, পালিয়ে যায় দুর্বৃত্তরা

ডেস্ক সংবাদ

মৌলভীবাজারের কমলগঞ্জে ভোরে কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসতে পারে—এমন আশঙ্কায় অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশি জানান, তিনি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনের মতো সেদিনও ভোরে কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা বাজারে গাড়ির অপেক্ষায় ছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার ওই এলাকায় বারবার ঘোরাফেরা করছিল। গাড়িতে থাকা কয়েকজন যুবক তাকে শ্রীমঙ্গলে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়ে গাড়িতে উঠতে বলেন। কিন্তু তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, কিছু সময় পর বাজারে লোকজন কমে গেলে তিনি বাড়ির দিকে রওনা দেন। ঠিক তখনই ওই প্রাইভেটকারটি আবার এসে তার সামনে থামে। গাড়ি থেকে এক যুবক নেমে তার হাত ও মুখ চেপে ধরে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। এ সময় তিনি জোরে চিৎকার শুরু করলে আশপাশে লোকজন জড়ো হতে পারে বুঝে দুর্বৃত্তরা দ্রুত গাড়ি নিয়ে শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়।

ঘটনার পর তিনি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। অপহরণের চেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর