Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

কালথেকে শুরু এইচএসসি পরীক্ষা

ডেস্ক সংবাদ

আগামী বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সারাদেশে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। এ বছর পরীক্ষার্থী সংখ্যা কমেছে, তবে সিলেট বোর্ডে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এই বোর্ডের অধীনে ৬৯ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৪৮২ জন কম। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৮৩ হাজার ১৬৫ জন

তবে পরীক্ষার্থী কমলেও প্রতিষ্ঠান বেড়ে হয়েছে ৩২২টি, যা আগের বছরের চেয়ে কিছুটা বেশি।

সিলেট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “কিছু কলেজে এইচএসসি স্তরে ভর্তি না হওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। পাশাপাশি, বিদেশে পড়াশোনার ঝোঁক এবং আগেভাগেই শিক্ষার্থীদের বিকল্প পথে পা বাড়ানোর প্রবণতাও এর কারণ।”

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশ্নফাঁস ও নকল ঠেকাতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি মঙ্গলবার জারি করা হয়।

এ বছর সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন, যা গত বছরের তুলনায় ৮১ হাজার ৮৮২ জন কম। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন, ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন

শিক্ষাবিদরা বলছেন, এক বছরে এত সংখ্যক পরীক্ষার্থী কমে যাওয়া শিক্ষাব্যবস্থার জন্য একটি সতর্কবার্তা। তারা শিক্ষা প্রতিষ্ঠান ও বোর্ডের আরও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর