Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

কাশ্মীরে হামলা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কঠোর প্রতিক্রিয়া

ডেস্ক সংবাদ

জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এক প্রেস বিবৃতিতে পরিষদের ১৫ সদস্য রাষ্ট্র হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনার ওপর জোর দিয়েছে।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাম এলাকায় অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ২৬ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক ছিলেন, যাঁরা সবাই পর্যটক হিসেবে ওই এলাকায় গিয়েছিলেন। ঘটনায় আরও অনেকেই আহত হন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়, “এই বর্বরোচিত হামলায় যাঁরা জড়িত, তাঁরা শুধু হামলাকারী নয়—যারা সংগঠন চালায়, অর্থায়ন করে এবং হামলাকারীদের সহায়তা করে, তারাও সমানভাবে দায়ী। সকলকে জবাবদিহির আওতায় আনতে হবে।”

আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব অনুসারে, এই হামলার তদন্ত ও বিচারে সক্রিয় সহযোগিতার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

প্রসঙ্গত, এই প্রেস বিবৃতি তখনই গৃহীত হয়, যখন পরিষদের সব সদস্য সম্মত হন। বর্তমানে পাকিস্তান এই পরিষদের অস্থায়ী সদস্য হওয়ায় তাদেরও সম্মতি এ বিবৃতির অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিরাপত্তা পরিষদ নিহতদের পরিবারের প্রতি, ভারত ও নেপাল সরকারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর