ক্যামডেন কাউন্সি
লের নতুন লিডার হয়েছেন কাউন্সিলর জেইমস স্লেটার। এর আগের লিডার ছিলেন সাগাল আবদি-ওয়ালি। গত ৮ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে হোলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার পার্লামেন্ট থেকে পদত্যাগ করার পর এই আসনে উপনির্বাচন হয়।
সংখ্যাগরিষ্ঠ লেবার কাউন্সিলরদের সমর্থন নিয়ে সাগাল আবদি ওয়ালির স্থলাভিষিক্ত হলেন কাউন্সিলর জেমস স্লেটার। নভেম্বর মাসে এমপি আবদি-ওয়ালি আনুষ্ঠানিকভাবে এই পদ থেকে সরে দাঁড়ালে, তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
২৮ বছর বয়সী এই ব্যক্তি ২০২৬ সালের মে মাস থেকে কাউন্সিলের মন্ত্রিসভায় পরিকল্পনা ও পুনরুন্নয়ন বিষয়ক দায়িত্ব সামলাচ্ছেন। তিনি ২০২২ সালে প্রথমবারের মতো কেন্টিশ টাউন নর্থ থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কাউন্সিলর জেইমস স্লেটার বর্তমানে নিউক্যাসল নর্থের এমপি এবং কারাগার বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ম্যাককিনেলের কার্যালয় প্রধান হিসেবে কর্মরত আছেন। ধারণা করা হচ্ছে, নেতা নির্বাচিত হওয়ার পর তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।





