Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ক্রয়ডনে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের ফ্রি ট্রাভেল পাস বন্ধের পরিকল্পনা

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনের ক্রয়ডনে বাজেট ঘাটতি ও আর্থিক সংকট মোকাবিলায় নতুন করে প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ বিনামূল্যে যাতায়াত সুবিধা বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্রয়ডন কাউন্সিল। কাউন্সিলের প্রস্তাবিত চার বছর মেয়াদী আর্থিক পরিকল্পনার অংশ হিসেবে ‘ডিসক্রিশনারি ডিজেবল্ড পারসনস ফ্রিডম পাস’ নতুন আবেদনকারীদের জন্য চিরতরে বন্ধ করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় পর্যায়ে বাধ্যতামূলক বা আইনি ‘ফ্রিডম পাস’-এর আওতায় যারা পড়েন না, মূলত ১৮ থেকে ৫৯ বছর বয়সী এমন শারীরিক প্রতিবন্ধী বা গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ক্রয়ডন বাসিন্দাদের বিনামূল্যে লন্ডনের গণপরিবহনে চলাচলের সুযোগ দিতে স্থানীয়ভাবে এই পাসটি দেওয়া হতো। তবে কাউন্সিলের বর্তমান বাজেট ছাঁটাই পরিকল্পনার কারণে এই সুবিধাটি বন্ধ হতে যাচ্ছে, যা ২০২৮-২৯ অর্থবছরে প্রায় ৯০ হাজার পাউন্ড এবং ২০২৯-৩০ অর্থবছরে আরও ৫০ হাজার পাউন্ড সাশ্রয় করবে।

কার্যত দেউলিয়া ঘোষিত হওয়ায় এবং সরকারি ঋণ ব্যবস্থার আওতায় দীর্ঘমেয়াদী ঋণের চাপে পড়ায় কাউন্সিলটি বাধ্য হয়ে এই ধরনের অ-আইনি (Non-statutory) সেবাগুলোতে বাজেট ছাঁটাই করছে। ২০৩০ সালের মধ্যে ক্রয়ডন কাউন্সিলের মোট ঋণের পরিমাণ ৯০০ মিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন কমিশনাররা।

এদিকে প্রতিবন্ধী অধিকার রক্ষা সংস্থা এবং গ্রিন পার্টির স্থানীয় কাউন্সিলররা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। গ্রিন পার্টির কাউন্সিলর মার্ক অ্যাডারলি একে অত্যন্ত নির্মম পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, এর ফলে শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে থাকা প্রবাসীরা আরও বেশি একঘরে হয়ে পড়বেন। তবে কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন আবেদনকারীদের সুবিধা বন্ধের এই পরিকল্পনাটি অন্যান্য অনেক বরোগুলোর নীতির সাথেই সামঞ্জস্যপূর্ণ এবং সরকারি ন্যূনতম আইনি নিয়ম (Statutory eligibility) অনুযায়ী যারা পাওয়ার যোগ্য, তাদের বর্তমান সুবিধা অব্যাহত থাকবে। আগামী ফেব্রুয়ারিতে চূড়ান্ত বাজেট অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

Print
Email

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, গোপনীয় নথিতে যা উঠে এসেছে

কেমডেন কাউন্সিলের নতুন লিডার হলেন কাউন্সিলর জেইমস স্লেটার

৫৩ বছর পর কনজারভেটিভ পার্টি ছাড়লেন প্রবীণ রাজনীতিক অ্যান্ড্রিউ বফ: ইসিএইচআর ইস্যুতে প্রার্থিতা বাতিলের প্রতিবাদ

নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (NEBTRA)-এর গৌরবময় ১০ বছর পূর্তি ও নতুন কার্যনির্বাহী কমিটির বর্ণাঢ্য অভিষেক

থেমস ওয়াটারের নিয়ন্ত্রণ নিতে সাবেক বাণিজ্যমন্ত্রী লর্ড হাটনকে চেয়ারম্যান করার পরিকল্পনা পাওনাদারদের

লন্ডনে পাতালরেল ও মহাসড়কে চরম বিপর্যয়: সিগন্যাল ত্রুটি ও দুর্ঘটনায় স্থবির যাতায়াত

সম্পর্কিত খবর