Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

গরুর হাট বসায় টিফিনের পর স্কুল ছুটি

ডেস্ক সংবাদ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়া এলাকায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে গরুর হাট বসানো হচ্ছে, ফলে বাধ্য হয়ে প্রতি বুধবার টিফিনের পর স্কুল ছুটি দিতে হচ্ছে। শুধু হাটের দিনই নয়, সপ্তাহজুড়েই ওই মাঠে বাজার বসানো হচ্ছে, যার ফলে বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ।

জানা গেছে, শিয়ালখোওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিয়ালখোওয়া স্কুল অ্যান্ড কলেজ—দুটি প্রতিষ্ঠানে প্রায় ৯০০ শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের একমাত্র খেলার জায়গাটিই এখন হাটে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, গত বছর আন্দোলনের মাধ্যমে তারা মাঠটি হাটমুক্ত করেছিল, কিন্তু এবার আবার হাট বসানো শুরু হয়েছে ১৬ এপ্রিল থেকে।

হাটের ইজারাদার আসাদুল হক হিরু দাবি করেছেন, তার কাছে ইউএনওর কোনো নিষেধাজ্ঞা আসেনি এবং তিনি নিয়ম মেনেই ইজারা নিয়েছেন। তবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, “স্কুল মাঠে হাট বসানোর অনুমতি দেওয়া হয়নি। ইতোমধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে, অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাসেম আলী বলেন, “হাটের কারণে শিক্ষার পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা কিছুই করতে পারছি না।”

জেলা শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত হাট অপসারণে ব্যবস্থা নেওয়া হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর