Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

গুডমেইজে বিবিসিসিআই বনাম লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রীতি ক্রিকেট ম্যাচ রোববার

ডেস্ক সংবাদ

রোববার দিনব্যাপী আয়োজন, প্রস্তুত দুই সংগঠনের প্রতিনিধি দল

আগামী ৩ আগস্ট রোববার পূর্ব লন্ডনের গুডমেইজ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি দিনব্যাপী প্রীতি ক্রিকেট ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) এবং বাংলা মিডিয়ার সম্মিলিত সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব।

এই খেলাকে ঘিরে শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিবিসিসিআই’র প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক প্রেসিডেন্ট ও দলের অধিনায়ক বশির আহমেদ, ডিরেক্টর জেনারেল দেওয়ান মাহদী, লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ, জেনারেল সেক্রেটারি তোফাজ্জল আলম, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও ইভেন্টস এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারী রুপি আমিন। এতে দুই সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন ও আয়োজনের নানা দিক তুলে ধরেন।

বিবিসিসিআই-এর প্রেসিডেন্ট রফিক হায়দার বলেন, “খেলাধুলা আমাদের সংস্কৃতির অংশ। নতুন প্রজন্ম যেন এই ঐতিহ্য ধারণ করে, সেটাই আমাদের লক্ষ্য।”
দলের অধিনায়ক ও সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ বলেন, “জয়-পরাজয় মুখ্য নয়, অংশগ্রহণটাই বড় কথা। এই আয়োজন কমিউনিটিতে সম্প্রীতির বন্ধন দৃঢ় করবে।”

লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের জানান, “সাংবাদিক ও ব্যবসায়ীরা এবার মাঠে খেলোয়াড় হিসেবে নামছেন, যা একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা হবে। এতে পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।”

সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, “এই ম্যাচ দুই মর্যাদাপূর্ণ সংগঠনের মধ্যে সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।”

লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ ও সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম জানান, এমন আয়োজনে কমিউনিটির মানুষ একত্রিত হন, যা সামাজিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে। তাঁরা সবাইকে পরিবারসহ মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগের আমন্ত্রণ জানান।

প্রেস ব্রিফিং শেষে প্রতীকীভাবে দুই দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিনিময় করা হয়। আয়োজকদের ভাষ্যে, এটি শুধু প্রতীকী নয়, বরং পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতার প্রতিফলন।

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর