Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

গুণগত মান বজায় রেখে দ্রুত উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের

ডেস্ক সংবাদ

উন্নয়ন প্রকল্পের গুণগত মান শতভাগ নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন-এর পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
রোববার দুপুরে নগরীর বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, জনগণের অর্থের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়নকাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে নগরবাসীর ভোগান্তি বাড়ে-যা কোনোভাবেই কাম্য নয়। তাই দ্রুত এবং মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার তাগিদ দেন তিনি।
পরিদর্শনকালে প্রশাসক ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের মেজরটিলা, মোহাম্মদপুর ও শাহপরান গেট এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। পাশাপাশি শাহপরাণ এলাকায় অবস্থিত সিসিকের আঞ্চলিক কার্যালয়ও পরিদর্শন করেন।
এ সময় তিনি আরও বলেন, নগরবাসীর প্রত্যাশা অনেক বেশি। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তোলা সম্ভব। নাগরিকদের সহযোগিতা ছাড়া এককভাবে সিটি কর্পোরেশনের পক্ষে কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন করা কঠিন।
পরে প্রশাসক নগরীর কালেক্টরেট মসজিদের সামনে স্থাপিত পুলিশ বক্স পরিদর্শন করেন। সড়কে এলোমেলোভাবে অটোরিকশা রেখে জনদুর্ভোগ সৃষ্টি না করতে চালকদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া তালতলা এলাকায় ফুটপাতের একটি ভাঙা স্ল্যাব দ্রুত প্রতিস্থাপনের জন্য প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর