ইংল্যান্ডে শিশু যৌন অপরাধের অভিযোগ বাঙালী শিক্ষক আবু সালি রহমানকে ৬ বছরের জেলদন্ড দিয়েছে গ্রেটার ম্যানচেষ্টারের বল্টন ক্রাউন কোর্ট। ৩৭ বছর বয়সী আবু সালি রহমান ৭টি হাই স্কুলে সাপ্লাই টিচার হিসেবে কাজ করতেন। স্কুলে শিক্ষক সংকট হলে সাপ্লাই টিচারদের ডাকা হয়। স্কুলে ক্লাশ নেওয়ার সময় নিজের পকেটে রাখা আইনফোন দিয়ে কৌশলে মেয়েদের স্কার্টের নিচের ছবি তুলতেন শিক্ষক আবু সালি রহমান। মেয়েরা সিড়ি বেয়ে উপড়ে উঠার সময় তিনি তাদের পিছু নিতেন এবং গোপনে তাদের স্কার্টের নিচের ছবি তুলতেন। এছাড়া তরুন-তরুনীদের সামাজিক মাধ্যম থেকেও তাদের ছবি সংগ্রহ করতেন। এ রকম অন্তত ১০০টি ছবি তার সংগ্রহে পাওয়া গেছে বলে আদালতকে জানিয়েছে পুলিশ। গত মে মাসে তার বিরুদ্ধে আনা এরকম ২১ টি অভিযোগের কথা স্বীকার করেছিলেন তিনি। এর মধ্যে ১২টি অভিযোগে দোষ স্বীকার করেন শিক্ষক আবু সালি রহমান।
২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুন মাসের ভেতরে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের বিভিন্ন স্কুলের অন্তত ১৩ জন কিশোরী শিক্ষার্থী তার বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ করেছিল। ২০২৫ সালের জুন মাসেই আবু সালি রহমানকে গ্রেফতার করেছিল গ্রেটার ম্যানচেষ্টার পুলিশ।





