Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ঘরোয়া উপায়ে দূর করুন আঁচিল

ডেস্ক সংবাদ

ত্বকের উপর ছোট ছোট দানার মতো গঠন—যা আমরা আঁচিল নামে চিনি—অনেকের শরীরেই দেখা যায়। সাধারণত এটি ক্ষতিকর নয়, তবে চোখে পড়লে বা ব্যথা হলে তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেকে মনে করেন, আঁচিল দূর করতে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই একমাত্র উপায়, কিন্তু কিছু ঘরোয়া কৌশলও বেশ কার্যকর হতে পারে।

মার্কিন স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ লাইন–এর পরামর্শ অনুযায়ী, বিশেষজ্ঞরা ঘরে বসেই আঁচিল দূর করার কিছু সহজ উপায় জানিয়েছেন।

কেন হয় আঁচিল?

চর্মরোগ বিশেষজ্ঞ ডা. নাহিদ এ. আলির মতে, আঁচিল সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) সংক্রমণের কারণে হয়। ভাইরাসটি তোয়ালে, গামছা বা রেজারের মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়তে পারে। শিশুদের মধ্যে এর ঝুঁকি তুলনামূলক বেশি, তবে বড়রাও আক্রান্ত হতে পারেন। সাধারণত এটি বড় কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি না করলেও অস্বস্তি ও ব্যথা দিতে পারে।

ঘরোয়া উপায়ে আঁচিল দূর করার কার্যকর কৌশল

১. শুকনা মরিচের সস:
শুকনা মরিচ বেটে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। প্রতিদিন দুবার আঁচিলের জায়গায় লাগান। টানা দুই সপ্তাহ ব্যবহারে আঁচিল ছোট হতে শুরু করবে এবং রং ফিকে হয়ে যাবে।

২. গরম পানি:
এক পাত্রে পানি ফুটিয়ে আঁচিলযুক্ত অংশ কিছুক্ষণ গরম পানিতে ডুবিয়ে রাখুন। ব্যথা অনুভূত হলে উঠিয়ে ঠান্ডা পানি লাগান। দিনে তিনবার দুই সপ্তাহ চালিয়ে যেতে পারেন।

৩. বেইকিং সোডা:
এক কাপ পানিতে আধা চা চামচ বেইকিং সোডা মিশিয়ে তুলার বল ভিজিয়ে নিন। আঁচিলের জায়গায় ১৫ মিনিট রাখুন, এরপর ধুয়ে ফেলুন।

৪. ডিম:
ডিমের সাদা ও কুসুম ভালোভাবে মিশিয়ে আলতোভাবে আঁচিলের ওপর লাগান। দিনে দুবার ব্যবহার করুন এবং দুই সপ্তাহ চালিয়ে যান। এই সময় ওই অংশে সাবান ব্যবহার না করাই ভালো।

৫. পেঁয়াজ:
পেঁয়াজের প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক গুণ আঁচিল দূর করতে সাহায্য করে। পেঁয়াজ বেটে আঁচিলের জায়গায় লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখুন। দিনে দুবার ব্যান্ডেজ পরিবর্তন করুন।

৬. ডাক্ট টেপ:
বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই পদ্ধতিটি কার্যকর। আঁচিলের ওপর ৩–৫ দিন টেপ লাগিয়ে রাখুন। নিচের ত্বক নরম হয়ে গেলে এমেরি বোর্ড বা পিউমিস স্টোন দিয়ে হালকা করে ঘষে তুলুন, তারপর আবার টেপ লাগান। এভাবে চালিয়ে গেলে আঁচিল ধীরে ধীরে সেরে যায়।

Print
Email

সর্বশেষ সংবাদ

ইউরোপীয় ইউনিয়নের (EU) সাথে সম্পর্ক জোরদার না করাকে 'দায়িত্বের চরম অবহেলা' (Dereliction of duty) বলে অভিহিত করতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।হাউস অফ কমন্সে পার্লামেন্ট অধিবেশন শুরুর বক্তব্যে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলবেন, "ব্রেক্সিট উপকারের চেয়ে ক্ষতিই বেশি করেছে—এই বাস্তবতাকে মেনে নেওয়ার সময় এসেছে।" অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ব্রাসেলসের সাথে একটি নতুন ও কার্যকর চুক্তি স্বাক্ষরের পক্ষে যুক্তি তুলে ধরবেন তিনি। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রীর এই বক্তব্য রাজনীতির মাঠে নতুন করে ব্রেক্সিট বিতর্ক উসকে দিয়েছে।অন্যদিকে, কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক এই উদ্যোগের তীব্র সমালোচনা করে একে "পুরোনো বিতর্ক নতুন করে উসকে দেওয়া" বলে অভিহিত করেছেন এবং অর্থনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা প্রকাশ করেছেন।
ইইউ’র সঙ্গে চুক্তি প্রত্যাখান হবে ‘দায়িত্বে অবহেলা’: হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের বড় ঘোষণা
ইইউ’র সঙ্গে চুক্তি প্রত্যাখান হবে ‘দায়িত্বে অবহেলা’: হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের বড় ঘোষণা
‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?

সম্পর্কিত খবর