Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

চাকরির পাশাপাশি খামার: রাফির ‘হিরো দ্যা ডন’ এর দাম ১৫ লাখ টাকা

ডেস্ক সংবাদ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের রাফি ভূইয়া একজন সরকারি চাকরিজীবী, তবে তার আরেক পরিচয়—তিনি একজন সফল খামারি। শখের বসে গরু পালনের যাত্রা শুরু করে আজ তিনি নিজেই গড়ে তুলেছেন একটি লাভজনক খামার।

রাফির খামারে আলোচনার কেন্দ্রবিন্দু এখন ‘হিরো দ্যা ডন’ নামে বিশালদেহী একটি লাল ষাঁড়। ঈদুল আজহাকে সামনে রেখে এই প্রায় ১,৩০০ কেজি ওজনের ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। প্রতিদিন দূরদূরান্ত থেকে বহু মানুষ একনজর দেখতে আসছেন এই ‘তারকা’ ষাঁড়কে।

খামার গড়ার পেছনের গল্পটিও অনুপ্রেরণাদায়ী। মাত্র ৫ লাখ টাকার ব্যাংক ঋণ নিয়ে যাত্রা শুরু করেন রাফি। প্রথমে দুটি ফ্রিজিয়ান জাতের গরু কেনেন, এরপর লাভ পেয়ে বাড়াতে থাকেন গরুর সংখ্যা। বর্তমানে তার খামারে ১১টি গরু রয়েছে, যার বাজারমূল্য ৩০-৩৫ লাখ টাকা।

‘হিরো দ্যা ডন’ ছাড়াও রাফির খামারে ঈদের জন্য প্রস্তুত রয়েছে আরও তিনটি গরু—৯৫০ কেজির ‘সোনা’ (মূল্য ৪.৫ লাখ), ৮০০ কেজির ‘গ্রামার ক্রস বাহম’ (৩ লাখ) এবং ৬৫০ কেজির ‘ক্রাস বাহমার’ (২ লাখ টাকা)।

রাফি জানান, তিনি গরু প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করেন। খাদ্য তালিকায় থাকে কাঁচা ঘাস, ছোলা, ভূটা ও ভূষি—কোনো কেমিক্যাল নয়।

তিনি বলেন, “চাকরির পাশাপাশি সময় দিলে যে কেউ খামারে সফল হতে পারে। নিজের ওপর বিশ্বাস আর ধৈর্য থাকলে সাফল্য আসবেই।”

‘হিরো দ্যা ডন’ নামকরণের পেছনে রয়েছে তার বীরোচিত আচরণ। রাফির ভাষায়, “ওর চলাফেরা একেবারে সিনেমার ডনের মতো।”

তরুণদের উদ্দেশে রাফির পরামর্শ, “যে কাজেই মনোযোগ দেওয়া যায়, সেটাই বড় কাজ। পরিবারের সহায়তা থাকলে যেকোনো কিছু সম্ভব।”

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর