Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জাতীয় ঐকমত্যে সংস্কার প্রয়োজন: আইন উপদেষ্টা আসিফ নজরুল

জাতীয় ঐকমত্যে সংস্কার প্রয়োজন
ডেস্ক সংবাদ

“জাতীয় ঐকমত্যে সংস্কার প্রয়োজন: আইন উপদেষ্টা আসিফ নজরুল”

এক বছরের সময় পেলে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এসব সংস্কার বাস্তবায়ন হলে ভবিষ্যতে কোনো রাজনৈতিক সরকার সহজে তা বাতিল বা পরিবর্তন করতে পারবে না। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য সংস্কার কার্যক্রমের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে ড. আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কার কমিশনের প্রধান সংস্কার বাস্তবায়নে মৌখিক সম্মতি দিয়েছেন।

ড. আসিফ নজরুল বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহারের উদাহরণ তুলে ধরে বলেন, বিচার বিভাগকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যা বিগত সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এবং তাদের কর্তৃত্ব সুসংহত করতে সহায়তা করেছে। এ প্রসঙ্গে তিনি ফোকাস করে বলেন, উচ্চতর বিচার বিভাগকে এমন সব ক্ষমতা দেওয়া হয়েছিল, যা অনেক ক্ষেত্রে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরও উল্লেখ করেন, বিচার বিভাগের এমন ব্যবহারের কারণে অনেকে দোষী প্রমাণিত না হয়েও দীর্ঘ সময় আটক ছিলেন, এবং তাদের জামিন আবেদন প্রায়ই প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি বলেন, “দেশে যদি প্রতি পাঁচ বছর পরপর সুষ্ঠু নির্বাচন হতো এবং নির্বাচিত দল সরকার গঠন করত, তাহলে বিচার বিভাগকে এমনভাবে ব্যবহার করা সম্ভব হতো না।”

উচ্চ আদালতে বিচারকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এই প্রক্রিয়ায় তিনটি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ফোকাস করব।”

সংস্কার কার্যক্রমের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে এখনই সংস্কারে মনোযোগ দেওয়া জরুরি। জাতীয় ঐকমত্যে ভিত্তি করে এই উদ্যোগ সফল করা সম্ভব।”

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর