Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জীবনমুখী ছড়ায় ভরপুর “জীবন-ছড়া”

জীবনমুখী ছড়ায় ভরপুর "জীবন-ছড়া"
ডেস্ক সংবাদ

জীবনমুখী ছড়ায় ভরপুর “জীবন-ছড়া”

জহুর মুনিম

জীবন-ছড়া—এসেছে জীবনের ছড়া থেকে। এ জীবন কোন জীবন? প্রাণীর জীবন? লেখক নিজে? না কি দুটোই? হয়তো তাই। বইয়ের নাম রহস্যময়। রহস্যে রস আছে, আছে সৌন্দর্য; যেমন সৌন্দর্য আছে বইটির প্রচ্ছদে।
জীবন-ছড়ায় আছে ছত্রিশটি ছড়া। ছড়াগুলোর শরীর ও আবেদনে আছে ভিন্নতা। বই খুললেই দেখব প্রভু শিরোনামের ছড়া। প্রথম ছড়ার প্রথম স্তবকেই ছড়াকার আবদুল কাদির জীবন জীবন-ছড়া গ্রন্থের সার্থকতা দেখিয়েছেন। বলছেন—
যত আছে মনের কথা
প্রভুর কাছে বলি
বিপদ-আপদ যা আছে তা
সবই যাবে চলি।
সার্থকতা কোথায়? আসুন দেখি—জীবন-ছড়া মানে জীবনের ছড়া। জীবন মানেই যন্ত্রণা। যে যন্ত্রনার উত্তরণ পেতে আমরা রোজ রবের কাছে হাত তুলি। চলে যায় আমাদের বিপদ-আপদ, আমরা পাই শান্তির জীবন।
এরপরই আছে নবীর শানে ছড়া। এই ছড়া কেন প্রভু শিরোনামের ছড়ার পর আনতে হলো? লেখক বলছে—
মোহাম্মদের নাম মোবারক
রবের পাশে রয়
নবীর শানে আরশ এবং
জগৎ আলোকময়।
কেন মোহাম্মদের নাম রবের পাশে রয়? এর জবাবে বলছেন—
ত্রিভুবনের শ্রেষ্ঠ নবী
বন্ধু মহান রবের
শেষ বিচারে যামিন হবেন
উম্মতি যে সবের।
ধর্ম-বিষয়ক আরও দুটো ছড়ার পরে আছে গাঁয়ের ছবি শিরোনামের ছড়া। ছড়াকার বর্ণনা করেছেন গাঁয়ের সৌন্দর্য। লেখকরা গাঁয়ে যে পরিমাণ লেখার উপকরণ পান, শহরে তা পান না। তাই তো শেষে এসে বলছেন—
এমনি কতক চিত্রশালা
ভেসে উঠে চোখে
ইট পাথুরে শহর-জীবন
কষ্ট বাড়ায় বুকে।
ছোট্ট জীবনের এই যে এত এত যন্ত্রণা, এর কারণ কী? অনেকেই মনে করে অর্থাভাব। সত্যিই কি তাই? ছড়াকার কিন্তু তা মানতে নারাজ। কেন নারাজ—তার পেছনে দাঁড় করিয়েছেন যুক্তি। শান্তি শিরোনামের ছড়ায় বলছেন—
কোটি টাকার মালিক হয়েও
অশান্তিতে পোড়ে
দিন-মজুরের ঘরেও কিন্তু
শান্তি মিলে খোঁড়ে।
প্রেম মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। জীবন তাঁর জীবন-ছড়া থেকে এই অবিচ্ছেদ্য অংশকে বিচ্ছেদ করেননি। ময়না পাখি ছড়াটি প্রেমরসে ভরপুর। তবে এ প্রেম নড়বড়ে প্রেম নয়, খাঁটি প্রেম। প্রশ্ন করবেন—কীভাবে বুঝলাম! ছড়াকার বুঝিয়েছেন। তিনি যে বললেন—
রাগ হলো তার নিত্যসাথি
অল্প কিছু হলে
চলে যাবে রাগ করে সে
আমায় তখন বলে।
রাগ তো সেই করে; ভালোবাসে যে। আর রাগ কিন্তু প্রেমেরই বহিঃপ্রকাশ। খাঁটি প্রেমের রাগ হয় সাময়িক, পরের স্তবকেই তা প্রমাণ হয়—
যখন আমি হাত দুটি তার
বুকের উপর রাখি
সব অভিমান ভুলে ময়না
ভেজায় জলে আঁখি।
বাবা নিয়ে লেখা হয় তুলনামূলক কম। আবদুল কাদির জীবন তাঁর ছড়াগ্রন্থে বাবাকে নিয়ে লিখেছেন। বাবা এমন এক মানুষ, যাঁকে আমরা ভালোবাসি এবং একই সাথে ভয় করি। বাবা আমাদের মাথার উপর ছায়ার মতো। ছড়াকার এই দৃষ্টিকোণ মাথায় রেখে ছড়ার শিরোনাম দিয়েছেন বটবৃক্ষ পিতা। শুরুতে বলছেন—
পৃথিবীতে যত মায়া
বাবার কাছে পাই
বিপদ-আপদ এলেই তো পাই
পিতার কাছে ঠাঁই।
ছড়াটির শেষাংশের সাথে আমি; আমরাও প্রার্থনা কর—
বাবার হায়াত দাও বাড়িয়ে
প্রভুর কাছে চাই
বাবার মতো এত আপন
পৃথিবীতে নাই।
আবদুল কাদির জীবন একজন ছড়াকার। তিনি জানেন ছড়ার শক্তি। ছড়া শিরোনামের ছড়ার শুরুতে তাই বলছেন—
দেশ-সমাজের চিত্রটা আজ
ফুটে উঠে ছড়ায়
ছড়া এখন রাজার মতো
বেড়াচ্ছে এই ধরায়।
একজন ছড়াকার যখন দুঃখে থাকেন, একা থাকেন; তখন তার একমাত্র সঙ্গী হয় ছড়া। ছড়া কাজ করে মায়ের মতো, ছড়ায় দুঃখগুলো বলার পর দুঃখ সেভাবে চলে যায়, যেভাবে মায়ের স্পর্শে চলে যায় আমাদের ব্যথা।
একজন লেখক তার লেখায় সময়কে ধারণ করেন। আবদুল কাদির জীবনও ব্যতিক্রম নয়। জীবন-ছড়ায় করোনা নিয়ে তাই ছড়া লিখেছেন। বইটির শেষ ছড়া বন্যা দেখলে মনে পড়ে সিলেটের ভয়াবহ বন্যার কথা। তখনকার ভয়ানক চিত্র তুলে ধরেছেন এভাবে—
ডানে পানি, বামে পানি
পানি চতুর্দিকে
গরিব-দুখীর মুখের হাসি
তাই হলো আজ ফিকে।
বইটির ফ্ল্যাপ লিখেছেন দেশবিখ্যাত ছড়াকার জুলফিকার শাহাদাৎ। তিনি বলেছেন—জীবন বিশ্বাসী মানুষ। আমরাও তা বিশ্বাস করি। বিশ্বাস করি—তাঁর দৃষ্টি দূরে। তিনি ছাড়িয়ে যেতে চান সবাইকে। ছড়িয়ে যেতে চান সারা দেশে!
বই ও বইর জনককে নিয়ে দারুণ মন্তব্য করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বইটি লেখক উৎসর্গ করেছেন তাঁর দুজন প্রিয় লেখক ঔপন্যাসিক আলেয়া রহমান ও কবি আজমল আহমদ-কে।
নান্দনিক এই ছড়াগ্রন্থ বেরিয়েছে পাপড়ি থেকে। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর অষ্টাদশ কেমুসাস বইমেলা-২০২৪ ও অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে। পরিবেশক রকমারি ডটকম, পাপড়ি ডটকম ও অটোগ্রাফ পাবলিকেশন। মূল্য ধরা হয়েছে দুশো টাকা।
জীবনমুখী ছড়ায়, নাঈমুল ইসলাম গুলজার-এর নান্দনিক প্রচ্ছদে, অন্য আট-দশটি বইয়ের চেয়ে ভিন্ন সাইজে জীবন-ছড়া হয়েছে মনকাড়া। লেখক ও তাঁর বইটির জন্য যাবতীয় শুভকামনা।

Print
Email

সর্বশেষ সংবাদ

অবৈধ দ্রুতগতির ই-বাইক বন্ধে কঠোর ডেলিভারু: রাইডারদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত
অবৈধ দ্রুতগতির ই-বাইক বন্ধে কঠোর ডেলিভারু: রাইডারদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত
অবৈধ দ্রুতগতির ই-বাইক বন্ধে কঠোর ডেলিভারু: রাইডারদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত
ইউরোপীয় ইউনিয়নের (EU) সাথে সম্পর্ক জোরদার না করাকে 'দায়িত্বের চরম অবহেলা' (Dereliction of duty) বলে অভিহিত করতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।হাউস অফ কমন্সে পার্লামেন্ট অধিবেশন শুরুর বক্তব্যে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলবেন, "ব্রেক্সিট উপকারের চেয়ে ক্ষতিই বেশি করেছে—এই বাস্তবতাকে মেনে নেওয়ার সময় এসেছে।" অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ব্রাসেলসের সাথে একটি নতুন ও কার্যকর চুক্তি স্বাক্ষরের পক্ষে যুক্তি তুলে ধরবেন তিনি। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রীর এই বক্তব্য রাজনীতির মাঠে নতুন করে ব্রেক্সিট বিতর্ক উসকে দিয়েছে।অন্যদিকে, কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক এই উদ্যোগের তীব্র সমালোচনা করে একে "পুরোনো বিতর্ক নতুন করে উসকে দেওয়া" বলে অভিহিত করেছেন এবং অর্থনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা প্রকাশ করেছেন।
ইইউ’র সঙ্গে চুক্তি প্রত্যাখান হবে ‘দায়িত্বে অবহেলা’: হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের বড় ঘোষণা
ইইউ’র সঙ্গে চুক্তি প্রত্যাখান হবে ‘দায়িত্বে অবহেলা’: হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের বড় ঘোষণা
‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান
‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান
‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা

সম্পর্কিত খবর