Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি

ডেস্ক সংবাদ

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি-এর উদ্যোগে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট টাওয়ার অব লন্ডন পরিদর্শন ও ট্যুর রিপোর্টিং কার্যক্রম আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক-এর শহীদ মিনার প্রাঙ্গণে সবাই সমবেত হয়ে দুপুর ১২টায় টাওয়ার অব লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

ট্যুরে অংশ নেন সংগঠনের সভাপতি মুহাম্মদ শাহেদ রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছির, সহ-সভাপতি এস কে এম আশরাফুল হুদা, সহকারী সম্পাদক আসমা মতিন ও এ রহমান অলি, ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফ্যাসিলিটিজ সম্পাদক ইমরান তালুকদার, সদস্য শাখাওয়াত ইসলাম ফরাজী, প্রভাষক আবদুর রহিম এবং হ্যাপী শারমিনসহ অন্যান্য সদস্যরা।

টেমস নদীর তীরে অবস্থিত টাওয়ার অব লন্ডন-এ পৌঁছে তারা প্রায় তিন ঘণ্টা বিভিন্ন ভবন, দুর্গের অংশ এবং জাদুঘর পরিদর্শন করেন। এরপর ট্যুর রিপোর্টিং কার্যক্রম সম্পন্ন করা হয়।

আয়োজনে অংশ নেওয়া সদস্যরা বলেন, টাওয়ার অব লন্ডন শুধু একটি ঐতিহাসিক দুর্গ নয়, বরং এটি প্রায় এক হাজার বছরের ব্রিটিশ ইতিহাসের জীবন্ত সাক্ষী। তারা আরও জানান, এটি হিস্টোরিক রয়্যাল প্যালেসেস কর্তৃক পরিচালিত একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১০৭৮ সালে উইলিয়াম দ্য কনকারর এটি নির্মাণ করেন, যা পরে রাজপ্রাসাদ, দুর্গ ও কারাগার হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর