Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

টিউলিপ সিদ্দিকের রায় নিয়ে লেবার পার্টির প্রতিক্রিয়া

ডেস্ক সংবাদ

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ রেহানাকে সাত বছর এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম। এ রায়কে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি।

সোমবার (১ ডিসেম্বর) এপি–কে দেওয়া প্রতিক্রিয়ায় লেবার পার্টি জানায়, টিউলিপ সিদ্দিক ন্যায্য বিচার পাওয়ার সুযোগ পাননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্যও কখনো জানানো হয়নি। তাই এই রায়কে তারা বৈধ বলে মানতে পারছে না।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান-কে টিউলিপ সিদ্দিক বলেন, রায়টি “ত্রুটিপূর্ণ এবং প্রহসনমূলক”। তিনি আশা করেন, আন্তর্জাতিক মহল এ রায়কে যথাযথভাবে “অবজ্ঞা” করবে। নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে তিনি জানান, তার মনোযোগ সবসময়ই যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেট অঞ্চলের জনগণের প্রতি, বাংলাদেশের “নোংরা রাজনীতিতে” তিনি জড়াতে চান না।

প্রথমবারের মতো কোনো ব্রিটিশ এমপির সাজা ঘোষণা

এর মধ্য দিয়ে দেশের আদালতে প্রথমবারের মতো কোনো ব্রিটিশ সংসদ সদস্য সাজাপ্রাপ্ত হলেন। এর আগে ২৭ নভেম্বর তিনটি মামলায় শেখ হাসিনাকে মোট ২১ বছরের সাজা, এবং এক মামলায় সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্তদের দেশে ফেরাতে উদ্যোগ নিবে দুদক

রায় ঘোষণার পর দুদকের পাবলিক প্রসিকিউটর খান মুহাম্মদ মইনুল হাসান সাংবাদিকদের জানান, সাজাপ্রাপ্ত শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিককে ইন্টারপোলের সহায়তায় দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “এ রায় আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমরা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আশা করেছিলাম। দুদকের সঙ্গে আলোচনার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আসামিদের ফেরানোর প্রচেষ্টা চলবে। টিউলিপ সিদ্দিকের দ্বৈত নাগরিকত্বের বিষয়টিও আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যকে জানানো হবে।

মইনুল হাসান দাবি করেন, টিউলিপ সিদ্দিক ফোন কল ও বিভিন্ন অ্যাপ ব্যবহার করে শেখ হাসিনার ওপর প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দের ব্যবস্থা করেন—প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারীরা আদালতে এ বিষয়ে সাক্ষ্য দিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর