Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ট্রাম্প ভারতের বন্ধু নাকি শত্রু, যা বললেন জয়শঙ্কর

ডেস্ক সংবাদ

ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র-ভারতের সম্পর্ক কোন দিকে যাবে, তা নিয়ে আলোচনার শেষ নেই। মোদি সরকারের সঙ্গে সুসম্পর্কের কথা বললেও, দেশটির ওপর শুল্কারোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে আশাবাদী ভারত সরকার। বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারত-যুক্তরাষ্ট্রের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দিয়ে এস জয়শঙ্কর বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আমেরিকান জাতীয়তাবাদী’ হিসেবে বর্ণনা করেছেন। খবর এনডিটিভি’র।
এদিন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজে এক আলোচনায় বৈশ্বিক কূটনীতির বিকশিত প্রকৃতি এবং সেক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এস জয়শঙ্কর।
ট্রাম্প ভারতের বন্ধু নাকি শত্রু- এমন এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন,
আমি সম্প্রতি তার (ট্রাম্পের) শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম এবং সেখানে আমরা বেশ গুরুত্ব পেয়েছি। আমি মনে করি, তিনি (ট্রাম্প) একজন আমেরিকান জাতীয়তাবাদী।
তিনি আরও বলেন, ট্রাম্পের নীতি বৈশ্বিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। তবে ভারতের পররাষ্ট্র নীতি জাতীয় স্বার্থের ভিত্তিতেই পরিচালিত হবে।
ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাব এবং দেশটি সম্পর্কে অন্যদের পরিবর্তনশীল ধারণা সম্পর্কে জয়শঙ্কর বলেন,
হ্যাঁ, তিনি (ট্রাম্প) অনেক কিছু পরিবর্তন করবেন, হয়তো কিছু বিষয় সিলেবাসের বাইরে থাকবে। কিন্তু আমাদের পররাষ্ট্র নীতি পরিচালনা করতে হবে দেশের স্বার্থে। কিছু সমস্যা থাকতে পারে যেখানে আমদের মত ভিন্ন, কিন্তু অনেক জায়গা থাকবে যেখানে মতের মিলও হবে।
নরেন্দ্র মোদি এবং ট্রাম্পের মধ্যকার ব্যক্তিগত সম্পর্কের ওপরও জোর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় এবং ট্রাম্পের সঙ্গে মোদির ভালো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।’

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর